
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভুলবশত সরিয়ে দেওয়ার ঘটনায় দেশটির পার্লামেন্টারি কমিটির কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। একই সঙ্গে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট, ডিপফেক এবং প্ল্যাটফর্ম পরিচালনায় বিভিন্ন ত্রুটি নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে এনডিটিভিকে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।
এর আগে ভারতের পার্লামেন্টারি কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় জাকারবার্গের কাছে ব্যাখ্যা চেয়েছিল। পাশাপাশি এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মেটা প্রধানকে তিন দিনের সময়সীমা বেঁধে দেয় পার্লামেন্টারি কমিটি অন কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।
গত ২৩ জুলাই ইনস্টাগ্রামে ওই ভিডিও বার্তাটি প্রকাশ করেন মোদি। পরে সেটি ফেসবুকেও শেয়ার করা হয়। ভিডিওটি ছিল সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে তাঁর প্রথম বক্তব্য। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া ওই আন্দোলনের জেরে পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
তবে ভিডিওটি প্রকাশের কিছু সময় পরই মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সেটি পুনরায় ফিরিয়ে আনা হয়।
ঘটনার ব্যাখ্যায় মেটা জানায়, একটি কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত সরিয়ে ফেলা হয়েছিল। প্রতিষ্ঠানটি এ জন্য দুঃখ প্রকাশ করে এবং জানায়, কনটেন্টটি ভুল করে সরানো হয়েছিল। তবে ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার এই ব্যাখ্যাকে ‘অপর্যাপ্ত’ বলে মন্তব্য করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এটি যদি সত্যিই প্রযুক্তিগত ত্রুটি হয়ে থাকে, তাহলে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে মেটার নিজস্ব ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সরঞ্জাম আরও উন্নত করা উচিত।
প্রসঙ্গত, ব্যবহারকারীর দিক থেকে ভারত মেটার সবচেয়ে বড় বাজার। দেশটিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কয়েকশ কোটি মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
৬ ঘণ্টা আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে