
ভারতসহ বিভিন্ন দেশের একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য ‘রিভিউ’-তে পাঠিয়ে সব সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। গতকাল সোমবার মেটার এই প্ল্যাটফর্মটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে। এরই মধ্যে ভুক্তভোগী ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ক্ষোভ ও ভোগান্তির কথা জানাতে শুরু করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, ‘আমাদের প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত কাজ করি। তাই অনেক সময় নিয়ম লঙ্ঘনকারী অ্যাকাউন্ট নিষিদ্ধ বা সাময়িক বন্ধ করতে হয়। তবে কখনো কখনো কারিগরি ভুলের কারণেও এমনটা ঘটে। যদি ভুলক্রমে এমন হয়ে থাকে, আমরা তা দ্রুত সমাধান করে আবার চ্যাটিং সুবিধা চালু করার চেষ্টা করি।’
গতকাল সোমবার রাত ৮টার দিকে হঠাৎ করেই এই বিভ্রাট দেখা দেয়। মেটার মালিকানাধীন এই অ্যাপটির পক্ষ থেকে ব্যবহারকারীদের আগে থেকে কোনো সতর্কতা বা নোটিশ দেওয়া হয়নি।
সাময়িক স্থগিত হওয়া অ্যাকাউন্টগুলোর পর্দায় ভেসে ওঠে একটি বিজ্ঞপ্তি: ‘অ্যাকাউন্ট রিভিউ করা হচ্ছে। অনুরোধের তারিখ: ৩ আগস্ট ২০২৬। আমাদের সেবার শর্তাবলি অনুসরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে আপনার অ্যাকাউন্টের কার্যক্রম এবং ডিভাইস–সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল জানানো হবে।’
এই বার্তার নিচে ‘অ্যাকাউন্ট–সংক্রান্ত সমস্যা সম্পর্কে জানুন’ নামে একটি অপশন দেখা যায়। সেখানে ‘কীভাবে দায়িত্বশীলভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন—নির্দেশিকা দেখুন’ এবং ‘চুরি হওয়া ফোন ও অ্যাকাউন্ট সম্পর্কে’ শিরোনামের আরেকটি অপশন রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অসংখ্য পোস্ট করেছেন ব্যবহারকারীরা।
একজন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে আপিল করেছি। কিন্তু পর্যালোচনার পাতায় শুধু একটি সাধারণ বার্তা দেখা যাচ্ছে, যেখানে বলা হয়েছে, “সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে পর্যালোচনা করা হবে। ” জরুরি ভিত্তিতে আমাকে সহায়তা করুন।’
এক্সে ‘সালোনি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আমি শুধু অফিসিয়াল অ্যাপ ব্যবহার করি এবং আমার কাজ হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল। অনুগ্রহ করে সাহায্য করুন। এটি একেবারেই অপ্রয়োজনীয় ছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১৫ ঘণ্টা আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে