
১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে অস্ট্রিয়ার রক্ষণশীল তিনদলীয় সরকার। আজ শুক্রবার এ বিষয়ে নীতিগতভাবে একমত হওয়ার কথা জানিয়েছে দেশটির মন্ত্রিসভার সদস্যরা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের ‘আসক্তিকর অ্যালগরিদম’, যৌন নির্যাতনসহ ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দেশটির ভাইস চ্যান্সেলর আন্দ্রেয়াস বাবলার বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে ভবিষ্যতে শিশু ও তরুণদের সুরক্ষায় আমরা দৃঢ় পদক্ষেপ নেব।’
আন্দ্রেয়াস বাবলার আরও বলেন, ‘এই প্ল্যাটফর্মগুলো আমাদের শিশুদের আসক্ত করে তুলছে, অনেক ক্ষেত্রে অসুস্থও করছে। এত দিন এ ঝুঁকিগুলো উপেক্ষা করা হয়েছে, এখন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে কয়েকটি দেশ। গত ডিসেম্বরে প্রথম ১৬ বছরের কম বয়সীদের জন্য এমন নিষেধাজ্ঞা চালু করে অস্ট্রেলিয়া। একই পথে এগোচ্ছে আরও কয়েকটি দেশ। ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ চলতি বছরের জানুয়ারিতে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা অনুমোদন করেছে।
অস্ট্রিয়ার প্রস্তাবিত আইনের খসড়া জুনের শেষ নাগাদ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন আন্দ্রেয়াস বাবলার।
তবে কোন কোন প্ল্যাটফর্মে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে, তা আলাদাভাবে তালিকাভুক্ত করা হবে না বলে জানিয়েছেন বাবলার। বরং কোনো প্ল্যাটফর্মের অ্যালগরিদম কতটা আসক্তিকর এবং সেখানে ‘যৌন সহিংসতা’ ধরনের কনটেন্ট আছে কি না—এসব বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
‘সিনামন বান’ কোড নামে পরিচিত অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে গত ১৬ জুন। প্রথমে গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসে এটি পাওয়া গেলেও পর্যায়ক্রমে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনেও আপডেটটি আসবে।
১৫ ঘণ্টা আগে
নক্ষত্র, গ্রহ, গ্যাস, ধূলিকণাসহ আমরা যেসব বস্তু দেখতে পাই, তা পুরো মহাজগতের মোট ভর ও শক্তির মাত্র ৫ শতাংশ। এর বাকি অংশজুড়ে রয়েছে রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। এর প্রকৃতি এখনো অনেকটাই অজানা। এই অজানাকে ভেদ করতে, সেখানে কী আছে...
১৬ ঘণ্টা আগে
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া গতকাল সোমবার জানিয়েছে, তারা ছয়টি বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। এর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোর জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে আরও ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূলধন সংগ্রহের লক্ষ্যে কম্পিউট-ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম চালু করা।
১৬ ঘণ্টা আগে