
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছেন, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ বলেছে, ‘গ্রাফাইট স্পাইওয়্যারটি’ প্যারাগন সলিউশনসের কাছ থেকে এসেছে। আর এই দাবির ওপর কোম্পানিটির ‘উচ্চ আস্থা’ রয়েছে।
হ্যাকিং বিশেষজ্ঞরা দাবি করেছেন, এটি একটি ‘জিরো-ক্লিক’ আক্রমণ ছিল। অর্থাৎ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের জন্য ব্যবহারকারীদের কোনো ক্ষতিকর লিংকে ক্লিক করার প্রয়োজন ছিল না। এই পদ্ধতি পেগাসাস স্পাইওয়্যারের অন্যান্য হামলার মতোই, যেখানে আক্রান্ত ডিভাইসগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্পাইওয়্যার নিয়ন্ত্রকের হাতে চলে যায়। এমনকি এনক্রিপ্টেড অ্যাপ্লিকেশন যেমন হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মেসেজও পড়া যায়। হোয়াটসঅ্যাপ দাবি করেছে, তারা প্রায় ১০০ জন ব্যবহারকারীকে সতর্ক করেছে, তবে তারা কোথায় অবস্থিত এবং তাদের পরিচয় প্রকাশ করেনি।
গতকাল শুক্রবার ওই কর্মকর্তা বলেন, হ্যাকের পর হোয়াটসঅ্যাপ প্যারাগন সলিউশনসকে একটি সিজ-অ্যান্ড-ডিসিস্ট চিঠি পাঠিয়েছে। এই হামলার ডেটা কানাডার ইন্টারনেট ওয়াচডগ গ্রুপ সিটিজেন ল্যাবের কাছে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ।
প্যারাগন সম্প্রতি মার্কিন আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সঙ্গে ২ মিলিয়ন ডলারের একটি বিতর্কিত চুক্তি করেছে, যার মাধ্যমে তাদের স্পাইওয়্যার সলিউশন সরবরাহের কথা রয়েছে।
তবে হোয়াটসঅ্যাপ কীভাবে নিশ্চিত হয়েছে প্যারাগন এ হামলার জন্য দায়ী, তা স্পষ্ট নয়। তিনি জানিয়েছেন, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রযুক্তিশিল্পের অংশীদারদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।
এক বিবৃতি হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মানুষের ব্যক্তিগতভাবে যোগাযোগের ক্ষমতা রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখবে কোম্পানিটি।
যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা প্রায় নিশ্চিত যে, উল্লেখিত ব্যবহারকারীদের লক্ষ্য করে হামলা করা হয়েছে এবং অ্যাকাউন্টগুলো ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে।
তবে প্যারাগন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
রয়টার্সকে সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট-রেলটন বলেন, ‘প্যারাগন স্পাইওয়্যার দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করার এই বিষয়টি স্মরণ করিয়ে দেয় যে, ভাড়া করা স্পাইওয়্যার অব্যাহতভাবে বিস্তার লাভ করছে এবং এটি যেমন বাড়ছে, তেমনি আমরা সমস্যাযুক্ত ব্যবহারের পরিচিত ধরনগুলো দেখতে পাচ্ছি।’
সরকারি গ্রাহকদের কাছে উচ্চমানের নজরদারি সফটওয়্যার বিক্রি করে প্যারাগন। তারা সাধারণত তাদের সেবাগুলো অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য অপরিহার্য হিসেবে প্রচার করে থাকে।
অনুরূপ স্পাই টুলগুলো ব্যবহারকারীদের অজান্তে মোবাইল ডিভাইসগুলোতে দূরবর্তী অ্যাকসেসের সুযোগ দেয়। সাংবাদিক, অধিকারকর্মী এবং অন্তত ৫০ জন মার্কিন কর্মকর্তার ফোনে এই দুর্বলতা আবিষ্কৃত হয়েছে, যা স্পাইওয়্যার প্রযুক্তির অযাচিত বিস্তার সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে জানা গেছে যে, অধিকারকর্মী, সাংবাদিক, এমনকি রাষ্ট্রপ্রধানদের ওপর নজরদারি করতে ইসরায়েলি তৈরি পেগাসাস স্পাইওয়্যার বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ব্যবহার করছে।
প্যারাগন সহপ্রতিষ্ঠা করেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বরাক। এটি ২০২৪ সালে ৯০০ মিলিয়ন ডলারে মার্কিন প্রাইভেট ইকুইটি ফার্ম ইন্ডাস্ট্রিয়াল পার্টনার্সের কাছে বিক্রি হয়।
অ্যাকসেস নাউয়ের সিনিয়র টেক লিগ্যাল কাউন্সিল নাতালিয়া ক্রাপিভা বলেন, ‘প্যারাগনের আগে একটি বেশি দায়িত্বশীল স্পাইওয়্যার কোম্পানি হিসেবে পরিচিত। তবে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক প্রতিবেদনগুলো ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরও বলেন, ‘এটি শুধু কিছু খারাপ উদাহরণের ব্যাপার নয়। এ ধরনের অপব্যবহার বাণিজ্যিক স্পাইওয়্যার শিল্পের একটি স্বাভাবিক অংশ।’

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
২ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
৩ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
১০ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
১১ ঘণ্টা আগে