লাখ লাখ অব্যবহৃত জিমেইল আগামীমাস থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছে গুগল। দুই বছর ধরে অচল অ্যাকাউন্টগুলো এর আওতায় পড়বে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক ব্লগপোস্টে গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রচেলি বলেন, অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এ পদক্ষেপ। অনেক দিন ধরে অব্যবহৃত অ্যাকাউন্টে নিরাপত্তা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ভুলে যাওয়া বা অব্যবহৃত অ্যাকাউন্টে প্রায়ই পুরোনো বা পুনঃব্যবহৃত পাসওয়ার্ড যুক্ত থাকে।
এসব অ্যাকাউন্টে টু–ফ্যাক্টর অথেনটিকেশন সেট আপ থাকে না এবং গ্রাহকেরা অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করে না। অর্থাৎ এসব অ্যাকাউন্টের নিরাপত্তা প্রায়ই দুর্বল হয়। আর স্ক্যামসহ পরিচয় চুরির মত বিভিন্ন ক্ষতিকর কাজে এসব ব্যবহৃত হতে পারে।
যেসব অ্যাকাউন্ট দুই বছরে ধরে অব্যবহৃত রয়েছে ডিসেম্বর থেকে সেগুলো ডিলিট করা হবে। সেই সঙ্গে গুগল ওয়ার্কস্পেস যেমন জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার ও গুগল ফটোজের কনটেন্টও ডিলিট করে দেওয়া হবে। শুধুমাত্র ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের জন্য নীতিটি কার্যকর হবে। স্কুল বা ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য তা হবে না।
অ্যাকাউন্ট ডিলিটের প্রক্রিয়া পর্যায়ক্রমে শেষ হবে। প্রথমে যেসব অ্যাকাউন্ট তৈরির পর আর ব্যবহার করা হয়নি, সেগুলো ডিলিট করা হবে। এসব অ্যাকাউন্ট ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেসে অনেকগুলো নোটিফিকেশন পাঠানো হবে।
অ্যাকাউন্ট চালু রাখতে যা করতে হবে
অ্যাকাউন্ট চালু রাখার সবচেয়ে সহজ উপায় হল- প্রতি দুই বছরে অন্তত একবার সাইন–ইন করা। গুগল অ্যাকাউন্টে সাইন–ইন করা থাকলে সেগুলোকে সক্রিয় ভাবা হয়। এ ছাড়া সাইন–ইনের পর অ্যাকাউন্ট ডিলিট হওয়া বন্ধ করতে যেসব পদক্ষেপ নেওয়া যায়–
১. কোনো ইমেইল পড়া বা সেন্ড করা।
২. গুগল ড্রাইভ ব্যবহার করা।
৩. ওই অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব ভিডিও দেখা।
৪. গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা।
৫. গুগল সার্চ ব্যবহার করা।
৬. গুগলের সাইন ইন ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ বা সেবায় সাইন ইন করা।
এ ছাড়া যেসব অ্যাকাউন্টে গুগলের সাবস্ক্রিপশন কেনা রয়েছে, সেগুলো সক্রিয় হিসেবে বিবেচনা করবে এই প্ল্যাটফর্ম।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়তা নেওয়ার সম্ভাব্য চেষ্টা শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ বলা হয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে এমন কিছু কর্মকাণ্ড শনাক্ত করা হয়েছে, যা জৈব
৮ ঘণ্টা আগে
আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে