প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। এই স্টোরেজ ইমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজসহ গুগলের সব পণ্যের জন্য ব্যবহার করা হয়। ফ্রি স্টোরেজ শেষ হলে গ্রাহক যেসব সমস্যার সম্মুখীন হতে পারে, তা তুলে ধরা হল–
১. নতুন ফাইল ও ইমেজ গুগল ড্রাইভে আপলোড করা যাবে না।
২. ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ করা যাবে না।
৩. জিমেইলে নতুন কোনো ইমেইল আসবে ও কোন ইমেইল পাঠানোও যাবে না।
৪. গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডের মত সহযোগী অ্যাপগুলোতে নতুন ফাইল তৈরি করা যাবে না।
৫. নতুন রেকর্ডার ফাইলও ব্যাকআপ করা যাবে না।
৬. এই স্টোরেজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে গ্রাহক যদি নতুন স্টোরেজ না কিনে বা অ্যাকাউন্টের কিছু স্টোরেজ খালি না করে তাহলে জিমেইল, গুগল ফটোজ ও গুগল ড্রাইভের (গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডসহ) সব কনটেন্ট ডিলিট হয়ে যাবে।
কনটেন্ট সরিয়ে ফেলার আগে ইমেইল ও নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের সর্তক করবে গুগল। কনটেন্ট ডিলিট করার অন্তত তিন মাস আগে কোম্পানি গ্রাহককে এই সতর্কবার্তা পাঠাবে। তাই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য গ্রাহকের কাছে পর্যাপ্ত সময় থাকবে।
কনটেন্টগুলোর ডিলিট এড়াতে গ্রাহকদের সাবক্রিপশন প্ল্যান কেনার জন্য সুযোগ দেবে গুগল। আর প্ল্যাটফর্মটি থেকে নিজের ফাইল ডাউনলোড করার সময় দেবে।
গুগলের স্টোরেজ বাড়াতে প্রতি মাসে ১০০ জিবির জন্য ১৫০ টাকা, ২০০ জিবির জন্য ২৫০ টাকা ও ২ টিবি স্টোরেজের জন্য ৮০০ টাকা খরচ করবে হবে।
সূত্র: গ্যাজেট নাও

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়তা নেওয়ার সম্ভাব্য চেষ্টা শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ বলা হয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে এমন কিছু কর্মকাণ্ড শনাক্ত করা হয়েছে, যা জৈব
৮ ঘণ্টা আগে
আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে