সিডনিভিত্তিক থিংকট্যাংক লোয়ি ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী এক দশকে অস্ট্রেলিয়ার ওপর চীনের সামরিক আঘাত হানার ক্ষমতা বহুগুণ বাড়বে। তবে প্রথাগত যুদ্ধের চেয়ে অসামরিক হুমকিগুলোই সবচেয়ে কাছাকাছি সময়ে দেখা দেবে। যেমন সাইবার হামলা এবং সমুদ্রগর্ভের যোগাযোগ কেব্ল কেটে দেওয়ার মতো প্রযুক্তিগত ক্ষতিসাধন।
চীনের এই সামরিক আগ্রাসন এবং অস্ট্রেলিয়ার ওপর প্রভাব বিস্তারের চেষ্টার পেছনে মূল কারণ হলো ভূ-কৌশলগত আধিপত্য বিস্তার। চীন বর্তমানে একটি নতুন লং-রেঞ্জ স্টিলথ বোমারু বিমান তৈরি করছে। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার কাছাকাছি কোনো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান মোতায়েন করা হলে তা অস্ট্রেলিয়ার নিরাপত্তার জন্য দ্রুত এবং নাটকীয়ভাবে দীর্ঘমেয়াদি হুমকি বাড়িয়ে দিতে পারে। ২০১৮ সাল থেকে চীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ার চেষ্টা চালাচ্ছে।
সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে নিরাপত্তা চুক্তি এর বড় উদাহরণ। এই অঞ্চলে যদি চীনের ঘাঁটি তৈরি করা হয়, তাহলে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড সরাসরি চীনা বোমারু বিমানের আওতায় চলে আসবে। এ ছাড়া ইন্দোনেশিয়ার সংকীর্ণ সমুদ্রপথ কিংবা চেক পয়েন্টগুলোতে চীনের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার রপ্তানি বাণিজ্যকে যেকোনো সময় জিম্মি করতে পারে। মূলত মার্কিন-অস্ট্রেলিয়া যৌথ প্রভাব বলয়কে ভেঙে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বেইজিংয়ের একক কর্তৃত্ব প্রতিষ্ঠাই এর প্রধান কারণ। এ ছাড়া বেইজিং যাতে এই অঞ্চলে কোনো ধরনের স্থায়ী সামরিক উপস্থিতি নিশ্চিত করতে না পারে, সে জন্য অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে একের পর এক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করছে।
অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার হলো চীন। দেশটি অস্ট্রেলিয়ার মোট রপ্তানি পণ্যের প্রায় এক-তৃতীয়াংশজুড়ে রয়েছে। অস্ট্রেলিয়াকে কেন্দ্র করে চীনের এই সামরিক বিস্তার পুরো এশিয়া মহাদেশের ওপর গভীর প্রভাব ফেলবে। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারত অথবা জাপানের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের শক্তির ভারসাম্য বিঘ্নিত হবে। এর ফলে চীন এশিয়ার সমুদ্রসীমায় আরও বেশি আধিপত্য বিস্তার করবে। এর ফলে তৈরি হবে বাণিজ্যিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা।
ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জের সমুদ্রপথ এশিয়ার অন্যান্য দেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথে চীনের প্রতিবন্ধকতা সৃষ্টির সক্ষমতা দক্ষিণ-পূর্ব এশিয়ার সামগ্রিক অর্থনীতি ও সামুদ্রিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করতে পারে। পাশাপাশি হবে কূটনৈতিক মেরুকরণ। সলোমন দ্বীপপুঞ্জের মতো এশিয়ার নিকটবর্তী দ্বীপরাষ্ট্রগুলোতে বেইজিং ও ক্যানবেরার এই কূটনৈতিক লড়াই অন্য ছোট দেশগুলোকেও যেকোনো এক পক্ষে যোগ দিতে নিশ্চিতভাবে বাধ্য করবে, যা আঞ্চলিক শান্তি ব্যাহত করতে পারে।
চীনের এই সামরিক আধুনিকীকরণ শুধু অস্ট্রেলিয়ার সীমান্তেই সীমাবদ্ধ নয়; এটি সমগ্র ইন্দো-প্যাসিফিক তথা এশিয়ার সামগ্রিক নিরাপত্তা ও শক্তির সমীকরণকে নতুন করে বদলে দিচ্ছে।
সূত্র: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলগুলো এখন আর কেবল মানুষের দেওয়া আদেশ পালন করছে না, বরং নিজেদের সিদ্ধান্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তাব্যূহ ভেদ করছে। সম্প্রতি সিলিকন ভ্যালির শীর্ষ দুই এআই গবেষণা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’ এবং ‘অ্যানথ্রোপিক’ স্বীকার করেছে যে, তাদের অপ্রকাশিত
১ দিন আগে
ভারতসহ বিভিন্ন দেশের একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য ‘রিভিউ’-তে পাঠিয়ে সব সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। গতকাল সোমবার মেটার এই প্ল্যাটফর্মটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।
১ দিন আগে
ডিজিটাল বিপ্লব আর কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বর্তমান যুগের প্রতিষ্ঠানগুলো শুধু লাভবান হয়নি। শতবর্ষী প্রতিষ্ঠানগুলোও এর সুবিধা নিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এসব প্রতিষ্ঠানের কয়েকজন মানুষ ক্লাউড কম্পিউটিং, ডেটা অ্যানালিটিক এবং জেনারেটিভ এআইয়ের মতো আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে সাড়া....
১ দিন আগে
কল্পবিজ্ঞান কিংবা জেনসনস কার্টুনের সেই উড়ন্ত গাড়ির দৃশ্যকে বাস্তবে রূপ দিয়েছিল ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং বা ইলেকট্রিক এয়ার ট্যাক্সি। ধারণাটি ছিল চমৎকার। পরিবেশবান্ধব আকাশযানগুলো হেলিকপ্টারের মতো খাঁড়াভাবে ওঠানামা করবে আর মাত্র ১০ মিনিটে যাত্রীদের ম্যানহাটান.....
১ দিন আগে