মোবাইল ফোন, ট্যাব, ক্যামেরা, হেডফোনসহ সব ডিভাইসের জন্য একধরনের চার্জারের বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্ট। ২০২৪ সালের মধ্যে একটি একক চার্জিং পোর্ট চালুর পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা। তবে ইইউর এমন পদক্ষেপে সমস্যার সম্মুখীন হবে অ্যাপল, কেননা কোম্পানিটি আইফোনে ভিন্ন ভিন্ন পাওয়ার সংযোগের ব্যবহার করে।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, চুক্তিটির পক্ষে ৬০২ ভোট এবং বিপক্ষে পড়ে মাত্র ১৩ ভোট। ইইউ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি পূর্ববর্তী চুক্তির পরিপ্রেক্ষিতে এই ভোট অনুষ্ঠিত হয়। যা অ্যান্ড্রয়েড ভিত্তিক ডিভাইসগুলো ইউএসবি-সি সংযোগকারীদের ইইউ স্ট্যান্ডার্ড করে তুলবে এবং অ্যাপলকে এর ডিভাইসের জন্য চার্জিং পোর্ট পরিবর্তন করতে বাধ্য করবে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অ্যাপল। যদিও বিশ্লেষকেরা মনে করেন, এটি ক্রেতাদের ইউএসবি-সি নেই, এমন হালনাগাদ গ্যাজেট কিনতে উৎসাহিত করতে পারে।
ই-রিডার, ইয়ারবাড এবং অন্যান্য প্রযুক্তি গ্যাজেটগুলোর জন্যও এ চুক্তিটি প্রযোজ্য হবে। ফলে এটি স্যামসাং, হুয়াওয়ে এবং অন্যান্য ডিভাইস নির্মাতার ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
উল্লেখ্য, আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিভাইসের জন্য বিভিন্ন চার্জার ব্যবহারের অসুবিধা নিয়ে অভিযোগের ভিত্তিতে এ ধরনের উদ্যোগের জন্য কয়েক বছর ধরে আলোচনা চলছিল। যার মানে ইইউ আইনপ্রণেতারা বৃহৎ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সংস্কার উদ্যোগটিকে সমর্থন করছেন।

ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
৪১ মিনিট আগে
অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে।
২ ঘণ্টা আগে
অনলাইন নিরাপত্তা এবং নিজস্ব ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাত থেকে মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অসম্ভব কিছুই না। একটু সতর্কতাই সাইবার দুনিয়ায় আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারে। এ জন্য যা করতে পারেন—
২ ঘণ্টা আগে
বাংলাদেশে একের পর এক তথ্য ফাঁসের (ডেটা ব্রিচ) ঘটনা সামনে আসছে। তবে এসব ঘটনার বেশির ভাগই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেরা শনাক্ত করতে পারছে না। এতে শুধু নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাই নয়, দেশের প্রতিষ্ঠানগুলোর ডেটা সুরক্ষা ও নজরদারি সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৭ ঘণ্টা আগে