
অ্যাপলের সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল এসই ৪ উন্মোচন হতে পারে আগামী সপ্তাহে। আর মডেলটির বিক্রি শুরু হবে ফেব্রুয়ারির শেষের দিকে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
ইতিমধ্যে নতুন ফোনটির সম্ভাব্য ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছাড়া জানা গেছে যে, আইফোনের এসই ৩ মডেলের মজুত কমে গেছে যা নতুন এসই ৪ মডেলের উন্মোচনের ইঙ্গিত দেয়।
ব্লুমবার্গের মতে, আগামী আইফোন এসই এর ডিজাইন আইফোন ১৪ এর মতো হতে পারে, যার মানে এতে এটি একটি বড় স্ক্রিন থাকবে। টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি থাকবে। ফোনটিতে অ্যাপলের নিজস্ব এ১৮ চিপসেট ব্যবহার করা হবে, যা অ্যাপল ইনটেলিজেন্স এর ফিচারগুলো চালাতে সাহায্য করবে। নতুন ফোনটি সম্ভবত অ্যাপল এর প্রথম ফোন হবে, যার মধ্যে নিজস্ব সেলুলার মডেম থাকবে।
এ ছাড়া, এতে ইউএসবি সি পোর্টও থাকতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আবার আইফোন এসই মডেল বিক্রি করতে পারবে অ্যাপল।
এর আগে এই মডেলের সম্ভাব্য ছবি ও ভিডিও প্রকাশ করে আইফোনের তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার মাজিন বু। এসব ছবি ও ভিডিও ব্লুমবার্গের আইফোন এসই ৪ মডেলের বর্ণনার সঙ্গে মিলে যায়। নতুন ফোনটির পেছনে একটি একক ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। থাকবে। এ ছাড়া, এতে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
ব্লুমবার্গ জানিয়েছে, ফোনটির দাম প্রায় ৫০০ ডলার হতে পারে, যা ২০২২ সালের তৃতীয় প্রজন্মের আইফোন এসই থেকে বেশি। আইফোন এসই ৩ মডেলের দাম ছিল ৪২৯ ডলার।
এদিকে চলতি বছরের শুরুতে জানা যায়, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে—আইফোন ১৬ ই। আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬–ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে।
তথ্যসূত্র: দ্য ভার্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৪ দিন আগে