আপনার সন্তানের বয়স যত বাড়ছে, তত বেশি সময় তারা অনলাইনে কাটাচ্ছে। অনলাইনে থাকার অনেক ভালো দিক রয়েছে, যেমন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে যুক্ত থাকা, বিভিন্ন শখ কিংবা আগ্রহ সম্পর্কে জানা এবং অনলাইন কমিউনিটির অংশ হওয়া। তবে এগুলো যে সব সময় নিরাপদ এবং ইতিবাচক অভিজ্ঞতা নয়; বিশেষ করে শিশুদের জন্য। ইউনিসেফ থেকে এমন কিছু পন্থার বিষয়ে বলা হয়েছে, যা আপনার সন্তানকে অনলাইনে নিরাপদ রাখতে সাহায্য করবে এবং তাদের নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার করতে শেখাবে।
স্পষ্ট নিয়ম তৈরি করা
আপনার সন্তানদের সঙ্গে খোলামেলা কথা বলুন। যেন তারা জানে, কারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং কীভাবে। বুঝিয়ে দিন, তারা অনলাইনে যা কিছু পোস্ট করবে—ছবি, ভিডিও, মন্তব্য; তা তাদের ব্যক্তিগত তথ্য। তাই তাদের উচিত হবে, এসব বিষয়ে সচেতন থাকা এবং ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ সম্পর্কে জানা। এ ছাড়া জানান যে কাউকে অশালীন বা আঘাতকারী কিছু শেয়ার করা বা গুজব রটানো কখনোই ঠিক নয়। যদি তারা অনলাইনে কিছু দেখে, যা তাদের অস্বস্তি, ভয় বা চিন্তা সৃষ্টি করে, তখন তা যেন দ্রুত আপনাকে বা কোনো বিশ্বাসযোগ্য প্রাপ্তবয়স্ককে জানায়।
প্রযুক্তি ব্যবহার করে তাদের সুরক্ষা দেওয়া
আপনার সন্তানের ডিভাইসটি সর্বদা আপডেট রাখুন এবং সঠিক প্রাইভেসি সেটিংস ব্যবহার করুন, যাতে অযাচিত লোকজন তাদের তথ্য দেখতে না পারে। তাদের যেন কখনো ব্যক্তিগত তথ্য শেয়ার না করার অভ্যাস গড়ে ওঠে। কোনো ওয়েবক্যাম ব্যবহার করলে তা ঢেকে রাখুন। ছোট শিশুদের জন্য, প্যারেন্টাল কন্ট্রোল বা নিরাপদ সার্চ টুল ব্যবহার করুন, যাতে তাদের অনলাইন অভিজ্ঞতা নিরাপদ থাকে।
তাদের সঙ্গে সময় কাটানো
আপনার সন্তানদের জন্য নিরাপদ ও ইতিবাচক অনলাইন যোগাযোগ তৈরি করে তাদের সঙ্গে বসে ভিডিও চ্যাট করুন। যা খেলা বা অন্য কোনো কার্যকলাপে যুক্ত হতে সহায়তা করবে। সন্তানকে ভুল তথ্য ও অপ্রাসঙ্গিক কনটেন্ট থেকে সতর্ক করুন এবং ভালো ও বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য নিতে উৎসাহ দিন।

স্বাস্থ্যকর অনলাইন অভ্যাস
আপনার সন্তানকে অনলাইনে সদয় ও ইতিবাচক হতে উৎসাহিত করুন। যদি তারা অনলাইনে ক্লাস করে, তারা যেন শ্রদ্ধাশীল থাকে এবং ক্যামেরার মাধ্যমে যা দেখা যাচ্ছে, তা নিয়ে সচেতন থাকা উচিত। যদি আপনার সন্তান অনলাইনে কোনো সমস্যায় পড়ে বা গোপনীয় আচরণ করতে থাকে, তবে তাদের জানান, তারা কখনোই হেনস্তার জন্য দায়ী নয় এবং সেই অভিজ্ঞতা গোপন রাখা উচিত নয়।
আনন্দ করতে দেওয়া এবং নিজস্ব মতামত প্রকাশে উৎসাহিত করাঅনলাইনে সময় কাটানো শিশুদের জন্য সৃজনশীলতা প্রকাশের এবং নিজেদের মতামত জানানোর একটি দারুণ সুযোগ হতে পারে। তাদের বিভিন্ন অনলাইন গেম বা শরীরচর্চার ভিডিও দেখতে উৎসাহিত করুন, যা তাদের শারীরিকভাবে সক্রিয় রাখবে।
তবে মনে রাখতে হবে, অনলাইন ও অফলাইন কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন, যাতে আপনার সন্তান শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে।
সূত্র: ইউনিসেফ

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অন্য অপারেটরদের বাজারে প্রতিযোগিতার মধ্যে রাখতে টেলিটককে সরকারের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান
১২ ঘণ্টা আগে
‘মিউজ ইমেজ’ নামের এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের পাবলিক (সবার জন্য উন্মুক্ত) অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে এআই–নির্ভর নতুন ছবি তৈরি করতে পারতেন। প্রম্পটে (নির্দেশনা) কেবল কোনো পাবলিক প্রোফাইলের নাম উল্লেখ করলেই সেই প্রোফাইলের ছবিগুলোর ওপর ভিত্তি করে নতুন ছবি তৈরি করা যেত।
২ দিন আগে
অভিযোগপত্রে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি লিখেছে, ওপেনএআই এখন এমন সব মানুষকে চাকরি দিয়েছে, যাদের একসময় অ্যাপলের ট্রেড সিক্রেটের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এর মানে এই নয় যে, ওপেনএআই তাদের হার্ডওয়্যার তৈরির কাজকে গতিশীল করতে সেই গোপন তথ্য ব্যবহারের অধিকার পেয়ে যাবে।
২ দিন আগে
চলমান ফুটবল বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড অপো। দেশের ফুটবলকে উৎসাহিত করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
২ দিন আগে