Ajker Patrika

জুম অ্যাপে নাম ও ছবি পরিবর্তন করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৪: ১৫
জুম অ্যাপে নাম ও ছবি পরিবর্তন করবেন যেভাবে

বিশ্বজুড়ে চলছে করোনা মহামারি। এ কারণে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বাসায় বসে অনলাইনের মাধ্যমেই করা হচ্ছে বেশির ভাগ কাজ। ফলে অনলাইনে মিটিং, অনুষ্ঠান, শিক্ষা কার্যক্রম পরিচালনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ‘জুম’ অ্যাপ। বিশ্বব্যাপী ভীষণ জনপ্রিয় হয়েছে এই অ্যাপটি। 

ডেস্কটপ ও স্মার্টফোন দুটি প্ল্যাটফর্মেই জুম অ্যাপ রয়েছে। এ দুটি প্ল্যাটফর্মেই মিটিং লিংকের সাহায্যে জুম অ্যাপ ব্যবহার করে যোগদান করতে হয়। কিন্তু অফিসের সভায় যে নাম ও ছবি ব্যবহার করা হয় সেই নাম ও ছবি ব্যক্তিগত অন্য কাজের ক্ষেত্রে পরিবর্তনের দরকার হতে পারে। এ ক্ষেত্রে দুটি প্ল্যাটফর্মেই অ্যাপ হালনাগাদ রাখতে হবে। 

স্মার্টফোনে জুম অ্যাপে নাম ও ছবি পরিবর্তন করবেন যেভাবে–
১. জুম অ্যাপে প্রবেশ করুন। 
২. জুম অ্যাপ্লিকেশনটির স্ক্রিনের নিচের ডান পাশে ‘সেটিংস’-এ ক্লিক করুন। 
৩. এরপর আপনার নামের ওপর ক্লিক করুন। 
৪. আপনার নাম পরিবর্তন করতে ‘ডিসপ্লে নেম’-এ ক্লিক করুন। 
৫. পপ-আপ বক্সে আপনার নাম পরিবর্তন করুন। 
৬. এ ছাড়া আপনার ছবি পরিবর্তন করতে ‘প্রোফাইল ফটো’-তে ক্লিক করুন এবং নতুন ছবি তোলা বা আপনার গ্যালারি থেকে একটি ছবি নির্বাচন করুন। 

ডেস্কটপে জুম অ্যাপে নাম ও ছবি পরিবর্তন করবেন যেভাবে-
১. প্রথমে জুম অ্যাপে প্রবেশ করুন। 
২. অ্যাপ্লিকেশনটির স্ক্রিনের নিচে ‘পার্টিসিপান্টস’-এ ক্লিক করতে হবে। তখন অংশগ্রহণকারীদের একটি তালিকা দেখা যাবে। 
২. আপনার নামের ওপর ক্লিক করে ‘মোর’-এ ক্লিক করুন। 
৩. এরপর ‘রিনেইম’-এ ক্লিক করুন এবং পপ-আপ উইন্ডোতে আপনার পছন্দসই নাম লিখুন। 
৪. এ ছাড়া প্রোফাইলে ছবি যুক্ত করতে একইভাবে ‘মোর’-এ ক্লিক করুন। এরপর ‘অ্যাড এ প্রোফাইল পিকচার’-এ ক্লিক করুন। আপনার ফাইল ব্রাউজার থেকে একটি ছবি নির্বাচন করুন। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত