অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বার্ড এআই প্রযুক্তি আনছে টেক জায়ান্ট গুগল। জানা গেছে, প্রথমে নিজস্ব পিক্সেল সিরিজের ফোনগুলোতে আনা হবে এই সুবিধা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডে এখন কেউ গুগল বার্ড ব্যবহার করতে চাইলে তাঁকে যেতে হয় ওয়েব ব্রাউজারে। তবে গুগলের নতুন পরিকল্পনায় অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনে বার্ডের একটি উইজেট যুক্ত হবে। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে বার্ড এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।
এদিকে এখন থেকে গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে পাওয়া যাবে বার্ডের সুবিধা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে সাধারণত এআইয়ের ব্যবহার বেশি হয়ে থাকে। ‘মাইক্রোসফট ৩৬৫’ এর অ্যাপ্লিকেশনগুলোতে এআইভিত্তিক ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলও ওয়ার্কস্পেসে বার্ডের সুবিধা নিয়ে এসেছে।
এখন থেকে ব্যবহারকারীকে কোড লিখতে ও সফটওয়্যার উন্নয়নেও সহায়তা করবে বার্ড চ্যাটবট। চ্যাটবটটি ব্যবহারকারীকে মোট ২০টি প্রোগ্রামিং ভাষায় কোড লিখে দেবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল জানিয়েছে, সি++,গো, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন ও টাইপস্ক্রিপ্টসহ ২০টিরও বেশি প্রোগ্রামিং ভাষা সমর্থন করবে বার্ড এআই। তবে গুগল সব প্রোগ্রামিং ভাষার তালিকা প্রকাশ করেনি।
গুগল সতর্ক করে জানায়, বার্ড এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যান্য উত্তরগুলোর মতো এটির দেওয়া কোড কাজ নাও করতে পারে বা ব্যবহারকারীকে প্রত্যাশিত ফলাফল নাও দিতে পারে। ত্রুটি ও দুর্বলতা এড়াতে কোডটি ব্যবহারের আগে অন্তত দুবার খতিয়ে দেখার পরামর্শও দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের সঙ্গে কথোপকথন পুরোপুরি গোপন রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘ইনকগনিটো’ মোড সুবিধার ফলে ব্যবহারকারীর কোনো বার্তা মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম নিজেও পড়তে পারবে না।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্র প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ–২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বড় এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
৩ দিন আগে
চীনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ‘উন্মুক্ত’ সুযোগের জন্য দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে বিশেষ অনুরোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
৪ দিন আগে
বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বার্তায় এ কথা জানায় তারা।
৪ দিন আগে