
শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় অভিভাবকদের সঙ্গে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোরও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশও এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অপ্রাপ্তবয়স্কদের জন্য তাদের নীতিমালা কঠিন করছে এবং অভিভাবকদের হাতে তুলে দিচ্ছে নিয়ন্ত্রণের ভার।
সম্প্রতি মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে কোনো অপ্রাপ্তবয়স্ক বা শিশুকে উদ্বেগজনক বা ক্ষতিকর বিষয়ে কথোপকথন চালাতে দেখলে সে বিষয়ে অভিভাবকদের সতর্কবার্তা পাঠাবে ইনস্টাগ্রাম।
দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে আরও জানা যায়, এই পদক্ষেপের পাশাপাশি মেটা এমন কিছু নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীর কথোপকথন বিশ্লেষণ করে তিনি ‘আত্মহত্যার তাৎক্ষণিক ঝুঁকিতে’ আছেন কি না, তা শনাক্ত করবে এবং প্রয়োজনে জরুরি সেবা সংস্থাকে (ফার্স্ট রেসপন্ডার) সতর্ক বার্তা পাঠাবে।
মেটার পক্ষ থেকে আরও জানানো হয়, আত্মহত্যা ও নিজের ক্ষতি করার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কথোপকথনের ক্ষেত্রে যাতে ‘সঠিক উপায়ে মোকাবিলা করা যায়’, তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক নতুন পরিবর্তনগুলো আনা হচ্ছে।
যদি কোনো শিশু মেটা এআই চ্যাটবটের সঙ্গে নিজের ক্ষতি করা বা আত্মহত্যাসংক্রান্ত বিষয়ে কথা বলে এবং তার অ্যাকাউন্টটি যদি ইনস্টাগ্রামের ‘প্যারেন্টাল টুলস’ বা অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় থাকে, তবে ইনস্টাগ্রাম সরাসরি বার্তা বা খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে তার অভিভাবকদের সতর্ক করবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি বিশেষ কিছু ‘লক্ষণ বা সংকেত’ শনাক্ত করার জন্য এই ফিচারটি তৈরি করা হয়েছে।
মেটা তাদের ঘোষণায় বলেছে, ‘আমরা অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছি, যাতে বোঝা যায় এআইয়ের সঙ্গে ঠিক কোন ধরনের কথোপকথনের ক্ষেত্রে অভিভাবককে সতর্ক করা প্রয়োজন। যেমন—কোনো কিশোর বা কিশোরী যদি নিজের ক্ষতি করার ইঙ্গিত দেয়, এমনকি সেই ইঙ্গিত খুব সূক্ষ্ম হলেও। এরপর আমরা এসব কথোপকথন শনাক্ত করার জন্য একটি বিশেষ এআই ব্যবস্থা তৈরি করেছি।’
মেটা অবশ্য এ-ও স্বীকার করেছে যে এই ধরনের সতর্কবার্তা অভিভাবকদের জন্য মানসিকভাবে অস্বস্তিকর বা উদ্বেগের হতে পারে। এ কারণে এআই সিস্টেমের মাধ্যমে চিহ্নিত হওয়া কথোপকথনগুলো মানব পর্যালোচনাকারীদের (ম্যানুয়াল রিভিউ) দিয়ে পুনরায় যাচাই করা হবে। তবে কোনো বিষয় নিয়ে সন্দেহ বা অস্পষ্টতা থাকলে প্রতিষ্ঠানটি অভিভাবককে জানানোই বেশি নিরাপদ মনে করবে।
প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘এর অর্থ হলো, কিছু ক্ষেত্রে প্রকৃতপক্ষে উদ্বেগের কারণ না থাকলেও আমরা অভিভাবকদের সতর্কবার্তা পাঠাতে পারি। তবে আমাদের বিশ্বাস, শুরু করার জন্য এটিই সঠিক পন্থা। ভবিষ্যতেও আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব, যাতে নিশ্চিত হওয়া যায় আমরা সঠিক ভারসাম্য বজায় রাখতে পারছি।’
বর্তমানে কোনো শিশু যদি অল্প সময়ের মধ্যে ইনস্টাগ্রামে বারবার আত্মহত্যা বা আত্মক্ষতিসংক্রান্ত শব্দ খোঁজে, তাহলে মেটা তার অভিভাবককে সতর্কবার্তা পাঠায়। নতুন এই হালনাগাদের মাধ্যমে একই ধরনের নিরাপত্তাব্যবস্থা মেটার এআই চ্যাটবটেও যুক্ত করা হচ্ছে। মেটা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এআইয়ের সঙ্গে কথোপকথনের মাধ্যম হিসেবে এ সেবাকে সম্প্রসারণ করছে।
এ ছাড়া এআইয়ের সঙ্গে কোনো কথোপকথন থেকে যদি বোঝা যায়, কোনো ব্যক্তি তাৎক্ষণিকভাবে নিজের জীবন নেওয়ার ঝুঁকিতে আছেন, তাহলে জরুরি সেবাদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার উপায় নিয়েও কাজ করছে মেটা। ইনস্টাগ্রাম ও ফেসবুকের পোস্টের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এ ধরনের প্রযুক্তি ইতিমধ্যেই রয়েছে।

দুপুর থেকে বড় ধরনের কারিগরি বিভ্রাটের মুখে পড়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ রোববার দুপুর ১২টার পর থেকে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে বিকেল ৪টার দিকে আবার স্বাভাবিক হয়েছে।
১০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর ‘কারফিউ’ বা সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে তরুণেরা চাইলে তাদের অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে এ নিষেধাজ্ঞা এড়াতে পারবে।
৪ দিন আগে
এআই খাতে বিনিয়োগের ঢেউয়ে বড় ধাক্কা খেল আইবিএম। এক দিনেই বাজারমূল্য থেকে উধাও ৬৮ বিলিয়ন ডলার। ইতিহাসের সবচেয়ে বড় শেয়ারদর পতনের মুখে প্রযুক্তি জায়ান্টটি।
৫ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবার গণিত গবেষণায়ও নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিল। ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন বৃহৎ ভাষা মডেল GPT-5.6 Sol প্রায় ৫০ বছর ধরে অমীমাংসিত থাকা বিখ্যাত ‘সাইকেল ডাবল কভার কনজেকচার’-এর (Cycle Double Cover Conjecture) একটি পূর্ণাঙ্গ প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
৫ দিন আগে