নিকট ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বুদ্ধিমত্তার যে উন্নতি ঘটবে, তা মানুষের মতো না হয়ে কুকুরের মতো হবে বলে মন্তব্য করেছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। প্রযুক্তি বিশ্লেষকদের বিপরীতে গিয়ে তিনি এমন অবস্থান নিয়েছেন বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।
সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং বলেন, আগামী ৫ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। এরপর গত সপ্তাহে সানফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে এআই প্রযুক্তির বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন লেকুন।
এআইয়ের জনপ্রিয়তা বাড়লে চিপ বিক্রি করে মুনাফা হবে বলে হুয়াওয়ের প্রধান এমন মন্তব্য করেছেন বলে তিনি মনে করেন। লেকুন বলেন, ‘আমি জেনসনকে চিনি। এআই প্রযুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আর তিনি এতে অস্ত্র সরবরাহ করছেন।’
ফেসবুকের মূল কোম্পানি মেটার এআই বিজ্ঞানী বলেন, ‘মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জনের আগে কুকুর বা বিড়ালের মতো বুদ্ধিমত্তা অর্জন করবে এআই। কারণ, এআই প্রযুক্তি প্রশিক্ষণে যে ল্যাঙ্গুয়েজ মডেল ও টেক্সট ব্যবহার করা হয়, তা উন্নত মানের এআই তৈরির জন্য পর্যাপ্ত নয়। ২০ হাজার বছরের পুরোনো তথ্য দেওয়া হলেও এ ও বি অক্ষরের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা এই সিস্টেমের নেই।’
গত জুলাইতেও এ ধরনের মন্তব্য করেন লেকুন। তিনি বলেন, এআইয়ের বুদ্ধিমত্তা সীমিত। মানুষের জ্ঞান শুধু ভাষার মাধ্যমে অর্জিত হয় না, এর সঙ্গে অভিজ্ঞতাও জড়িত।
তবে ‘এআই মানবতার জন্য হুমকি’—এমন ধারণাকে বাতিল করে দেন লেকুন। এই ধরনের ভবিষ্যদ্বাণীকে ‘হাস্যকর’ ও ‘অতিরঞ্জিত’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

‘আরেক প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে মেটার এআই’; ‘ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল নিজের সার্ভারে হামলা চালিয়েছে’; ‘মানুষকে লক্ষ্যবস্তু করতে ভুয়া প্রোফাইল ব্যবহার করেছে অ্যানথ্রপিক এআই’—এই সব শিরোনামই সাম্প্রতিক।
১৮ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত অগ্রগতি ও নতুন মডেল উন্মোচনে লাগাম টানা কিংবা কঠোর নিয়ন্ত্রণ চালুর দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ‘কিছু নেতিবাচক শক্তি’ এই প্রযুক্তির ভয়াবহতা নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। তবে একই সঙ্গে চীনকে পেছনে ফেলে
১ দিন আগে
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
১ দিন আগে
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
২ দিন আগে