
বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।
গতকাল মঙ্গলবার এই ছাঁটাইয়ের খবর জানায় প্রযুক্তি জায়ান্টটি। সংস্থার বিভিন্ন স্তর ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের কর্মীরা এই সিদ্ধান্তের আওতায় পড়বেন। ২০২৩ সালে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এরপর এটিই সবচেয়ে বড় ছাঁটাই।
গত জানুয়ারিতেও অল্পসংখ্যক কর্মী ছাঁটাই করে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে এমন সাংগঠনিক পরিবর্তন করছি, যা আমাদের চলমান গতিশীল বাজারে সফল হওয়ার জন্য প্রস্তুত করবে।’
গত বছর জুন পর্যন্ত মাইক্রোসফটে কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার। তবে মূল খাতগুলোকে অগ্রাধিকার দিতে এবং এআই প্রযুক্তির পেছনে অধিকতর ব্যয় নির্বাহ করতে গিয়ে মাইক্রোসফট নিয়মিতভাবে জনবল পুনর্বিন্যাস করছে।
মাইক্রোসফটের ক্লাউড-কম্পিউটিং সেবা ‘অ্যাজিওর’ সম্প্রতি প্রত্যাশার চেয়েও ভালো ফল করলেও ব্যাপক এআই অবকাঠামো তৈরির ব্যয়ে সংস্থার লাভে কিছুটা কমেছে। ২০২৪ সালের মার্চের প্রান্তিকে ‘মাইক্রোসফট ক্লাউড’-এর লাভের মার্জিন কমে ৬৯ শতাংশে দাঁড়ায়, যেখানে এক বছর আগে তা ছিল ৭২ শতাংশ।
চলতি অর্থবছরে মাইক্রোসফট ৮০ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের পরিকল্পনা করেছে, যার বড় অংশই ব্যবহার করা হবে নতুন এআই ডেটা সেন্টার নির্মাণে।
বিশ্লেষক গিল লুরিয়া বলেন, ‘এআই বিনিয়োগের ফলে সৃষ্ট খরচের চাপ সামাল দিতে মাইক্রোসফট খুব সতর্কভাবে তাদের ব্যয় এবং জনবল নিয়ন্ত্রণ করছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিবছর যদি মাইক্রোসফট এভাবেই বিনিয়োগ করতে থাকে, তবে কেবল মূলধন ব্যয়ের সৃষ্ট ঘাটতি পূরণে তাদের অন্তত ১০ হাজার কর্মী ছাঁটাই করতে হবে।’
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভবিষ্যতের বড় আয়ের খাত হিসেবে দেখে শুধু মাইক্রোসফট নয়, গুগলসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও ব্যাপকভাবে এই খাতে বিনিয়োগ করছে এবং একযোগে অন্যান্য খাতে খরচ কমাচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স

যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় সাত শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর (ভলান্টারি বাইআউট) বেছে নিতে বলেছে মার্কিন ধনকুবের বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে কর্মীসংখ্যা কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৪ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৫ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৫ দিন আগে