অনেকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলতে চান না, কিন্তু অন্যদের পোস্ট বা ভিডিও দেখতে আগ্রহী। নিজের অ্যাকাউন্ট ছাড়া ব্রাউজার ব্যবহার করে সহজেই অন্যের প্রোফাইল দেখার সুযোগ দিয়েছে ইনস্টাগ্রাম। তবে এজন্য ওই প্রোফাইল পাবলিক হতে হবে।
অ্যাকাউন্টে লগ ইন ছাড়া বা অ্যাকাউন্ট ছাড়া আরেকজনের প্রোফাইল দেখার জন্য যেকোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। অ্যাপের মাধ্যমে এই কাজটি করা যাবে না। আর এভাবে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট দেখা যায় না।
অ্যাকাউন্ট ছাড়া ইনস্টাগ্রাম প্রোফাইল দেখবেন যেভাবে
১. কোনো কম্পিউটার বা স্মার্টফোনের ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন।
২. এরপর সার্চবারে https://www.instagram.com/username—এই অ্যাড্রেসটি লিখুন। ‘username’–এর জায়গায় যে ব্যক্তির প্রোফাইল দেখতে চান সেই প্রোফাইলের নাম বা ইউজারনেম দিতে হবে।
৩. পছন্দের অ্যাকাউন্টটি অন্য কোনো ওয়েবপেইজের মতো ব্রাউজ করুন। প্রোফাইল চালু হলে যেই ভিডিও বা ছবি দেখতে চান সেটির ওপরে ট্যাপ করুন।
৪. অনেক সময় কোন পোস্টে দেখার সময় লগ ইন করার জন্য একটি পপ আপ উইন্ডো দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে কোনো পোস্ট ও রিলস দেখার জন্য এর ওপরে রাইট ক্লিক করুন ও ‘ওপেন ইন প্রাইভেট উইন্ডো’ অপশনে ট্যাপ করুন।
নিজের অ্যাকাউন্ট ছাড়া ইনস্টাগ্রামে যা যা করা যাবে
১. অ্যাকাউন্ট ছাড়া আরেকজনের পাবলিক প্রোফাইল দেখা যাবে। এ ছাড়া পাবলিক প্রোফাইলে বায়ো–তে থাকা যেকোনো লিংকে প্রবেশ করা যাবে।
২. পাবলিক প্রোফাইলে যে কোনো ছবি ও ভিডিওতে ক্লিক করে পুরো কনটেন্ট দেখা যাবে।
৩. পোস্টের নিচের অন্যদের কমেন্টগুলো পড়া যাবে।
নিজের অ্যাকাউন্ট ছাড়া ইনস্টাগ্রামে যা যা করা যাবে না
১. ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছাড়া কোনো পোস্ট কমেন্ট করা যাবে না।
২. কোনো অ্যাকাউন্টকে ফলো বা অনুসরণ করা যাবে না।
৩. কোনো প্রোফাইলে মেসেজ পাঠানো যাবে না।
৪. ইনস্টাগ্রামে কোনো কিছু সার্চ করা যাবে না।
তথ্যসূত্র: লাইফওয়্যার

হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
২ দিন আগে
ভারতে নিজেদের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক রিয়েল এস্টেট প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওপেনডোর’। কোম্পানির এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত প্রায় ২৫০ জন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
২ দিন আগে