গত শুক্রবার জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হয় দ্য গ্রুপ অব সেভেন (জি৭) এর শীর্ষ সম্মেলন। অংশ নিয়েছে ৭ সদস্য দেশ— কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সম্মেলনে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও পরিচালনায় মানদণ্ডের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন নেতারা। এআই প্রযুক্তির ওপর ভরসা রাখার লক্ষ্যে এটি নিয়ন্ত্রণে মান নির্ধারণে মত দিয়েছেন জি৭ দেশের শীর্ষ নেতারা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৈঠক শেষে জি৭ এর পক্ষ হতে এক বিবৃতিতে জানানো হয়, বছর শেষে আলোচনায় বসতে জেনারেটিভ এআই সংক্রান্ত কপিরাইট ও ভুয়া তথ্য ইস্যুতে সাতটি দেশের মন্ত্রীদের নিয়ে ‘হিরোশিমা এআই প্রসেস’ ফোরাম গঠন করা হবে।
আলোচনায় প্রাধান্য পাবে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, নিয়ন্ত্রণ, মেধাস্বত্বের নিরাপত্তা, স্বচ্ছতার প্রচারণা এবং বিদেশের অপপ্রচারের বিপরীতে প্রতিক্রিয়া জানানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়।
তবে নির্ভরযোগ্য এআই নিয়ন্ত্রণে মান নির্ধারণে লক্ষ্য পূরণে নেওয়া পথটি দেশভেদে ভিন্ন হতে পারে। এআইসংক্রান্ত আইন তৈরির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে থাকায় তাদের তৈরি এআই আইন বাকি দেশগুলোর জন্য উদাহরণ হতে পারে।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। গত মঙ্গলবার (১৬ মে) তিনি মার্কিন সিনেট কমিটির সামনে নতুন প্রযুক্তির সম্ভাবনা ও এর ত্রুটিগুলো সম্পর্কে সাক্ষ্য দেন। এআই প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেওয়ার জন্য একটি নতুন সংস্থা তৈরি করা উচিত বলেও জানান তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্যাম অল্টম্যান বলেন, ‘চ্যাটজিপিটি ও অন্যান্য অনুরূপ প্রোগ্রামগুলো মানুষের মতোই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। তবে এটি একইভাবে অনেক ভুল তথ্যও দিতে পারে।’
৩৮ বছর বয়সী স্যাম অল্টম্যান যেন ক্রমবর্ধমান এআই শিল্পের একজন মুখপাত্র হয়ে উঠেছেন। তিনি এআইয়ের ফলে সৃষ্ট নৈতিক প্রশ্নগুলো উত্থাপন করতে শুধু পিছপাই হননি, তিনি এটি আরও নিয়ন্ত্রণ করতেও চাপ দিয়েছেন। এআইকে ছাপাখানার মতো বড় শিল্পের সঙ্গে তুলনা করলেও এর সম্ভাব্য ঝুঁকির কথা স্বীকার করেন তিনি।
অল্টম্যান বলেন, ‘আমি মনে করি, যদি এই প্রযুক্তিটি ভুল পথে যায়, তবে বেশ ভুল পথেই যেতে পারবে এটি... আমরা এটি সম্পর্কে সোচ্চার হতে চাই। এটি যাতে না ঘটে তার জন্য সরকারের সঙ্গে কাজ করতে চাই আমরা।’

শিশুদের ক্ষেত্রে মেটার প্ল্যাটফর্মগুলো যে ধরনের ঝুঁকি তৈরি করে, সে বিষয়ে জনসাধারণকে যথাযথভাবে সতর্ক করতে ব্যর্থ হওয়ার অভিযোগে কোম্পানিটিকে আরও প্রায় ৫৭ কোটি বা ৫৬৭ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার বিরুদ্ধে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় রায়।
১ দিন আগে
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট প্রযুক্তির সমন্বয়ে এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা শূকরকে মানুষের সহায়তা ছাড়াই সুচবিহীন (নিডল-ফ্রি) পদ্ধতিতে টিকা দিতে সক্ষম। বিশ্বের সবচেয়ে বড় শূকরের মাংস উৎপাদনকারী দেশ হিসেবে উৎপাদন আরও দক্ষ ও আধুনিক করতে এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ...
২ দিন আগে
ভারতে গুগলের পরিকল্পিত ডেটাসেন্টার হাব নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। প্রকল্পস্থলে পাহাড়ের ঢাল ইতিমধ্যে খুঁড়ে লাল মাটির বিস্তীর্ণ অংশ উন্মুক্ত করা হয়েছে এবং সেটিকে ধাপে ধাপে টেরেসের মতো করে সাজানো হয়েছে। তবে পরিবেশবাদীদের ক্রমবর্ধমান বিরোধিতা মার্কিন প্রযুক্তি জায়ান্টের ১৫ বিলিয়ন ডলারের প্রকল্পে
২ দিন আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভুলবশত সরিয়ে দেওয়ার ঘটনায় দেশটির পার্লামেন্টারি কমিটির কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। একই সঙ্গে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট, ডিপফেক এবং প্ল্যাটফর্ম পরিচালনায় বিভিন্ন ত্রুটি নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে এনডিটিভিকে
৩ দিন আগে