অবশেষে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতেই টুইটার কিনলেন টেসলা এবং স্পেসএক্স কোম্পানির প্রধান ইলন মাস্ক। চুক্তির সঙ্গে সম্পৃক্ত এক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, টুইটারের মালিকানা গ্রহণ করার পর প্রতিষ্ঠানটির প্রধান কার্যনির্বাহী পরাগ আগারওয়ালসহ আরও কয়েকজন কর্মকর্তাকে ছাঁটাইও করেছেন ইলন মাস্ক।
এ বিষয়ে টুইটারের প্রধান বিনিয়োগকারীদের একজন রস গার্বার বিবিসিকে বলেন, ‘আমার মনে হয় আদালত ইলন মাস্ককে একটু বেশিই চাপের মুখে ফেলে দিয়েছিল। সত্যি কথা বলতে, শুরু থেকেই এই চুক্তিটি আমার কাছে গোলমেলে মনে হয়েছে। কারণ শুরু থেকেই আদালত সংক্রান্ত ঝক্কি ঝামেলাসহ আরও বেশ কিছু সমস্যা আমাদের সামনে উঠে এসেছিল।’
এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আজ শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত টুইটারের সকল প্রকার শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে জানা গেছে।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার টুইটারের মালিকানা গ্রহণের ইঙ্গিত দিয়ে সিঙ্ক হাতে টুইটার কার্যালয়ের ভেতর থেকে একটি ভিডিও টুইটারে পোস্ট করেন ইলন মাস্ক। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘এন্টারিং টুইটার হেডকোয়ার্টার–লেট দ্যাট সিঙ্ক ইন!’

নিরাপত্তা ঝুঁকি ও সাইবার হামলা মোকাবিলায় নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বা এআই মডেলগুলো বাজারে ছাড়ার আগেই সরকারের সঙ্গে শেয়ার করার ঘোষণা দিয়েছে গুগল, মাইক্রোসফট এবং এক্সএআই (xAI)। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) এই তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগে
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে গ্রাহকদের সামনে চটকদার বিজ্ঞাপন প্রদর্শন করে বিভ্রান্ত করার অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তিতে ২৫ কোটি ডলার দিতে রাজি হয়েছে টেক জায়ান্ট অ্যাপল। এই অর্থ পাবেন যুক্তরাষ্ট্রের আইফোন ক্রেতারা।
১১ ঘণ্টা আগে
ডিজিটাল যুগে স্মার্টফোনে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং অভ্যাসে পরিণত হয়েছে অনেকের। এই অভ্যাস ডুমস্ক্রলিং নামে পরিচিত। এটি বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে। সোশ্যাল মিডিয়ার ফিডে ছোট ভিডিও বা নেতিবাচক খবরই হোক না কেন...
২ দিন আগে
অনলাইনে আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা এখন আর কোনো গোপন বিষয় নয়। বিশেষ করে মেটা অর্থাৎ ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্মের বাইরেও নজরদারি করছে। অনলাইনে আপনি কী করছেন, তার একটি নিখুঁত চিত্র তৈরি করে রাখছে মেটা।
২ দিন আগে