অস্ট্রেলিয়ান ওপেনের গতবারের ফাইনালিস্ট। তাঁর আগের বছরের উইম্বলডন চ্যাম্পিয়ন। দিনে দিনে ‘হেভিওয়েট’ প্রতিপক্ষ হিসেবেই নিজেকে দাঁড় করিয়েছিলেন এলিনা রিবাকিনা। কাজাখ এই প্রতিযোগী তৃতীয় বাছাই হিসেবেই খেলতে এসেছিলেন চলতি এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হলেন। ২৪ বছর বয়সী রিবাকিনাকে দেশের টিকিট ধরিয়ে দিয়েছেন অবাছাই রাশিয়ার আনা ব্লিঙ্কোভা।
তবে এমনটা মনে করার কারণ নেই, সহজেই হাল ছেড়ে দিয়েছেন রিবাকিনা। প্রথম দুই সেটে ১-১ ব্যবধানে সমতা। তৃতীয় সেটে দুই প্রতিযোগীর ‘হার না মানা’ মানসিকতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবং টাইব্রেকে যা হলো সেটি ইতিহাস! টাইব্রেক মিলিয়ে শেষ সেটের নিষ্পত্তি হতে সময় লাগল ৯৩ মিনিট। শুধু টাইব্রেকেই লেগেছে আধ ঘণ্টারও বেশি সময়। ব্লিঙ্কোভা জিতলেন ৬-৪,৫-৬, ৭-৬ (২২-২০) গেমে। ছেলে কিংবা মেয়ে উভয় বিভাগ মিলিয়েই গ্র্যান্ড স্লামের একক ম্যাচে এটাই সবচেয়ে বেশি ৪২ পয়েন্টের টাইব্রেক। গ্র্যান্ড স্লামের একক ম্যাচে আগের লম্বা টাইব্রেকটি ছিল ৩৮ পয়েন্টের, যা ঘটেছিল ২০০৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং গত বছর উইম্বলডনে।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ৪৬ মিনিট লড়াইয়ে শেষে এমন একটি ম্যাচ জয়ের পর ব্লিঙ্কোভার প্রতিক্রিয়া কী? ‘কী বলব আমি বুঝে পাচ্ছি না’—রুশ প্রতিযোগী বলে গেলেন, ‘এটা অসম্ভব কঠিন একটা ম্যাচ ছিল। প্রতিটা পয়েন্টের দিকেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করে গেছি আমি।’
অঘটনের শিকার হয়েছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানুও। ২০২১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে ৬-৪,৪-৬ ও ৬-৪ গেমে হেরেছেন চীনের ওয়াং ইয়াফানের কাছে।

হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
২২ মিনিট আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে