এ সপ্তাহে শুরু মাদ্রিদ ওপেনে খেলবেন না রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। গতকাল হওয়া ড্রয়ে ছিল না তাঁর নাম। ৩৬ বছর বয়সী সার্বিয়ান নাম প্রত্যাহার করে নিয়েছেন মাদ্রিদ ওপেন থেকে।
জোকোভিচ এ মৌসুমে চারটি টুর্নামেন্টে খেললেও কোনো শিরোপা জিততে পারেননি। এ নিয়ে চার বছরের মধ্যে তিনবার মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন তিনি। তবে ২৬ মে থেকে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে রোমে ইতালিয়ান ওপেনে খেলতে পারেন এ শীর্ষ বাছাই।
মাদ্রিদ ওপেন না খেললেও পরশু মাদ্রিদে এল ক্লাসিকো দেখেছেন জোকোভিচ। এ বছর এ নিয়ে দ্বিতীয়বার মাস্টার্স ১০০০-এর কোনো টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন তিনি। এর আগে সরে দাঁড়িয়েছিলেন মার্চের মায়ামি ওপেন থেকে।
ফ্রেঞ্চ ওপেনের আগে চোট থেকে ফেরার জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া আরেক টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালকে অবশ্য দেখা যাবে মাদ্রিদ ওপেনে। ক্লে কোর্টের রাজার প্রথম রাউন্ডের প্রতিপক্ষ আমেরিকার ১৬ বছর বয়সী ডারউইন ব্লাঞ্চ। সেখানে জিতলে ৩৭ বছর বয়সী স্পেনিয়ার্ড দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন অ্যালেক্স ডি মিনাউরের। গত সপ্তাহে এই অস্ট্রেলিয়ানের কাছে বার্সেলোনা ওপেনে হেরে রাউন্ড ৩২ থেকে বিদায় নিয়েছিলেন নাদাল।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৮ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৬ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৪ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে