
তাঁরা ভালো বন্ধু। এমনই যে আরিনা সাবালেঙ্কার ‘সাবা’-এর সঙ্গে বাদোসার ‘দোসা’ যোগ করে অনেকেই দুজনকে একত্রে ডাকেন সাবাদোসা। তো কাল অস্ট্রেলিয়ান ওপেনে দুই বন্ধুর সেমিফাইনালে ৬-৪, ৬-২ গেমে জিতলেন বেলারুশের সাবালেঙ্কা। হারলেন স্পেনের বাদোসা।
ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। ২ ঘণ্টা ৩৫ মিনিট লড়াইয়ের পর সেমিফাইনালে যিনি ৫-৭, ৬-১, ৭-৬ (১০/৮) গেমে হারিয়ে দিয়েছেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান ইগা শিয়াতেককে। প্রথম দুটি সেট দুজনে ভাগাভাগির পর তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই দুজনের; হয় ১০ পয়েন্টের টাইব্রেকার। অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সেমিফাইনালের এ প্রথম তৃতীয় সেটে ১০ পয়েন্টের টাইব্রেকার।
অস্ট্রেলিয়ান ওপেনের টানা দুইবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা এবারও সেমিফাইনালে ছিলেন ফেবারিট। এই শতাব্দীর প্রথম নারী প্রতিযোগী হিসেবে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অদম্য ইচ্ছা তাঁর। সেই ইচ্ছে-রথ এগিয়ে নেওয়ার পথে সেমিফাইনালে বন্ধুকেই মাড়ালেন সাবালেঙ্কা। তাঁর একটুও কী খারাপ লাগে না!
সেমিফাইনাল জয়ের পর নিজের খারাপ লাগার চেয়ে বন্ধুর খারাপ লাগাটাই প্রাধান্য পাচ্ছে সাবালেঙ্কার কাছে। বললেন, ‘আমরা দুজনেই মরিয়া হয় সেমিফাইনাল জিততে চেয়েছি। এটা স্বপ্ন ছিল আমাদের। এখানে আমরা পরস্পরের প্রতিপক্ষ। কোর্টে যাই ঘটুক না কেন, ম্যাচের পর আমরা বন্ধুই থাকব। সে এখনো আমার বন্ধু। তবে আমি নিশ্চিত, এক ঘণ্টা, এক দিন কিংবা দুই দিনের জন্য হলেও সে আমাকে ঘৃণা করবে।’
তবে বন্ধু বাদোসাকে একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন সাবালেঙ্কা। আর সেটি হচ্ছে সাবালেঙ্কার ভাষায়, ‘আমি পলাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা শপিংয়ে যাব। আর সে যা চাইবে, আমি তার জন্য মূল্য পরিশোধ করব।’
গতকালের জয়টি অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২০তম জয় সাবালেঙ্কার। আর এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন টানা তিনবার। তাঁর আগে সবশেষ এই কীর্তি ছিল সেরেনা উইলিয়ামসের। ২০১৫-১৭ সালে টানা তিনবার ফাইনাল খেলেছিলেন মার্কিন কিংবদন্তি। আর ফাইনাল জিতলে গত ২৬ বছরের মধ্যে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম নারী হবেন সাবালেঙ্কা। সবশেষ টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কীর্তি ছিল মার্টিনা হিঙ্গিসের (১৯৯৭-১৯৯৯)।

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে