ঢাকা: শুরুতে হেরে ঘুরে দাঁড়ানোর ঘটনা অতীতেও ঘটিয়েছেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে আরও একবার জোকোভিচ দেখালেন কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। ৭৬ নম্বর বাছাই লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে প্রথম দুই সেটে ৭–৬ (৯–৭) ও ৭–৬ (৭–২) গেমে হেরে পিছিয়ে পড়েন জোকোভিচ। এরপরই দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচে ফেরেন সার্বিয়ান সুপারস্টার।
তৃতীয় ও চতুর্থ সেটে শীর্ষ বাছাই জোকোভিচ জেতেন ৬–১ ও ৬–০ গেমে। পঞ্চম সেটে গিয়ে ম্যাচই আর শেষ করতে পারেননি ইতালির নতুন চমক মুসেত্তি। ম্যাচে জোকোভিচ যখন ৪–০ গেমে এগিয়ে, তখনই চোট ও ক্লান্তিতে হার মেনে নেন ইতালির ১৯ বছর বয়সী এই তারকা।
চতুর্থ রাউন্ডে উঠেই চমক দেখিয়েছিলেন মুসেত্তি। টেনিসের নতুন প্রজন্মের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে ডেভিড গফিনকে বিদায় করা এই তরুণকে। জোকোভিচের বিপক্ষে হেরে গেলেও দারুণ নৈপুণ্যে প্রশংসিত হচ্ছেন মুসেত্তি।
শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ আরেক ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি। ফেদেরার সরে যাওয়ায় চতুর্থ রাউন্ডে না খেলেই কোয়ার্টার নিশ্চিত করেছেন বেরেত্তিনি।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তাঁর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে।
৫ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে গত সপ্তাহেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিন ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন এক বিদায়ী ভাষণ। এবার তিনি ভবিষ্যতের দশ তারকা ফুটবলার বেছে নিলেন। যাঁদের মধ্যে আছেন এক আর্জেন্টাইনও।
১ ঘণ্টা আগে
আবুধাবিতে একমাত্র টেস্টে প্রথম তিন দিনের খেলা শেষে বাংলাদেশই অনেকটা এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে এরই মধ্যে ৩২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লিটন দাস আজ ৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। মেহেদী হাসান মিরাজ শূন্য থেকে শুরু করবেন। বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পাশাপাশি ডারবানে
১ ঘণ্টা আগে
প্রিয় দলকে সমর্থন দিতে দর্শকেরা কত কিছুই তো করেন। তারকা ফুটবলারের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ভক্ত-সমর্থকদের গ্যালারিতে উল্লাস করতে দেখা যায়। সেখানে গতকাল অ্যানফিল্ডের গ্যালারিতে দর্শকদের কলা দেখানোর বিষয়টি অনেককেই চমকে দিয়েছে।
২ ঘণ্টা আগে