
কথা রাখলেন কার্লোস আলকারাস। মেলবোর্ন পার্কে পা রাখার পর পরই ঘোষণা দিয়েছিলেন—অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামটা এবারই পূরণ করতে চান তিনি। সে চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই খেলে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন। আজ পুরুষ এককের ফাইনালেও পরাভূত করলেন ‘মেলবোর্ন পার্কের রাজা’, রেকর্ড ১০টি অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নোভাক জোকোভিচকে। ফাইনালে আলকারাসের জয় ২-৬,৬-২, ৬-৩, ৭-৫ গেমে।
এই জয়ে একটা ইতিহাসও গড়লেন আলকারাস। ছেলেদের টেনিসে সবর্কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামও পূর্ণ করলেন তিনি।
পেশাদার সার্কিটে পা রাখার পর ধুমকেতুর গতিতে উঠে আসা আলকারাসের। মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাসের সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে র্যাঙ্কিং শীর্ষে উঠে আসা তাঁর। এরই মধ্যে দুবার করে জিতে ফেলেছেন ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু একটিবারও জেতা হয়নি অস্ট্রেলিয়ান ওপেন। জোকোভিচকে হারিয়ে স্প্যানিশ কার্লোস আলকারাস সেই অপূর্ণতা দূর করলেন কাল; মাত্র ২২ বছর ২৭২ দিন বয়সেই ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড গড়লেন।
তাঁর আগে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছিল আলকারাসেরই আশৈশব আদর্শ রাফায়েলন নাদালের। উন্মুক্ত যুগের টেনিসে যিনি, ২০১০ সালে ২৪ বছর ১০১ দিন বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়েছিলেন। আজ ফাইনালের গ্যালারিতে উপস্থিত ছিলেন নাদাল। তাঁর সমানেই তাঁর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন আলকারাস।
আজ ফাইনালে শুরুর সেটে অবশ্য হেরে গিয়েছিলেন। তবে পরের দুটি সেট জিতে উল্টো চাপ সৃষ্টি করেন জোকোভিচের ওপর। সেই চাপ ধরে রেখেই শেষ সেটে ম্যাচ গড়ানোর আগেই জয় নিশ্চিত করেন আলকারাস। অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন।

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২৩ মিনিট আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
১ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে