ঢাকা: ফ্রেঞ্চ ওপেনটা কাল দুর্দান্ত শুরু করেছেন নাওমি ওসাকা। দ্বিতীয় বাছাই এই জাপানি টেনিস তারকা রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে সরাসরি সেটে (৬-৪,৭-৬ গেমে) হারিয়েছেন। এমন জয়েও স্বস্তিতে ছিলেন না ওসাকা। জেতার পরেও তাঁকে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না যাওয়ায় ১৫০০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ) জরিমানা গুনেছেন এই জাপানি নারী টেনিস তারকা।
ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে ‘মানসিকভাবে সুস্থ’ থাকতে সাংবাদিকদের মুখোমুখি না হওয়ার কথা বলেছিলেন ওসাকা। কাল প্রথম দিন ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি না হওয়ায় জরিমানা তো গুনেছেনই। ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ চলতি মৌসুম, এমনকি আগামী গ্র্যান্ড স্লাম থেকে বহিষ্কারের হুমকি দিয়ে টুইট করেছে। অবশ্য ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ টুইট পোস্টটি দ্রুত মুছেও দিয়েছে।
মুছে দেওয়ার আগেই অবশ্য ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষের পোস্ট চারদিকে ছড়িয়ে পড়েছে। আর ওসাকার পক্ষে কথা বলেছেন সাবেক এক নম্বর নারী টেনিস তারকা রেনে স্টাবস। টেনিসের এই পণ্ডিত বলেছেন, ‘কর্তৃপক্ষের পোস্টটি ওসাকার জন্য অপমানজনক! পেশাদার খেলোয়াড়দের দায়িত্ব সম্পর্কে আপনারা (কর্তৃপক্ষ) বুঝিয়ে দিয়েছেন ভালো কথা। কিন্তু কর্তৃপক্ষ হয়ে ওসাকার মতো তারকা খেলোয়াড়কে দোষী সাব্যস্ত আর অপদস্থ করা ভালো দেখাচ্ছে না।’

আবুধাবিতে এলোমেলো হয়ে পড়েছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তারা না বুঝে রিভিউ নিয়ে নষ্ট করছে। এমনকি আফগান ফিল্ডারদের হাত গলেও বেরিয়ে যাচ্ছে একের পর এক ক্যাচ। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ।
২ মিনিট আগে
মুমিনুল হক চার মারার পর নাজমুল হোসেন শান্তর হুংকার। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেলফি তোলেন মেহেদী হাসান মিরাজ। ঘটনা যে গত আগস্টে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয় নিয়ে বলা, সেটা বুঝতেই পেরেছেন। রমিজ রাজার মতে অস্ট্রেলিয়াকে তাদের ডেরায় হারিয়ে ক্রিকেট বিশ্বে বার্তা দিয়েছে বাংলাদেশ।
২৪ মিনিট আগে
স্থায়ী অধিনায়ক হওয়ার পর সাহিবজাদা ফারহানের নেতৃত্বে পাকিস্তান উড়ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। তবে এখানে শ্রীলঙ্কার দায়ও কোনো অংশে কম নয়। একের পর এক ক্যাচ মিসে সিরিজটাই হাতছাড়া হয়ে গেল লঙ্কানদের হাত থেকে।
১ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তাঁর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে।
২ ঘণ্টা আগে