নিউইয়র্কের মেয়ে জেসিকা পেগুলা। স্বভাবতই ক্যারোলিন মুচোভার বিপক্ষে ইউএস ওপেনের সেমিফাইনালে দর্শক সমর্থন ছিল তাঁর দিকে। কিন্তু দর্শকদের হতাশ করে মাত্র ২৮ মিনিটেই প্রথম সেট জিতলেন মুচোভা। আধিপত্য ধরে রেখেই দ্বিতীয় সেটে একক পর্যায়ে চেক প্রজাতন্দ্রের মুচোভা এগিয়ে গেলেন ৩-০ গেমে। গ্যালারিতে তখন পিনপতন নীরবতা!
তখন বিশ্বাস করার কেউই হয়তো ছিলেন না—ম্যাচটি জিতবেন পেগুলা। কিন্তু যা ভাবা যায়নি, ঘটল সেটাই, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ১-৬, ৬-৪, ৬-২ গেমে জিতলেন। ম্যাচ শেষে নিজেকে ভাগ্যবান বললেন পেগুলা, ‘আমি নিজেকে ভাগ্যবান ভাবি যে আমি ফাইনালে উঠেছি।’ কেন ভাগ্যবান, তাঁরও একটা ব্যাখ্যা দিলেন তিনি, ‘টেনিসে যেন আমার হাতেখড়ি—এমন পর্যায়ে আমাকে নামিয়ে এনেছিল সে। আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল এবং আমার কান্নার উপক্রম হয়েছিল। আমি জানি না, সেই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছি।’
এই জয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন পেগুলা। ফাইনালে তিনি লড়াই করবেন গতবারের সাবালেঙ্কার বিপক্ষে। বেলারুশের এই তারকা সেমিফাইনালে হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭/২) যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে। গতবারও ফাইনালে খেলেছিলেন সাবালেঙ্কা; কিন্তু পারেননি শিরোপা হাতে নিতে। এবার পারবেন? উত্তরটা সময়ের হাতেই। তবে এটা নিশ্চিত—ফ্ল্যাশিং মিডো পাচ্ছে নতুন এক রানিকে।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৪ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১২ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩০ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে