গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। গতবছরই ফ্লাশিং মিডোয় উঠেছিলেন শেষ আটে। তবে পেশাদার সার্কিটে নতুনের কেতন ওড়াচ্ছেন যাঁরা, তাঁদের মধ্যে আসেন না তিনি। চীনের সেই ঝেং কিনওয়েন এবার উঠে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।
গতকাল সেমিফাইনালে ২১ বছর বয়সী কিনওয়েন ৬-৪,৬-৪ গেমে হারিয়েছেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রেমস্কাকে। শনিবারের ফাইনালে তিনি মুখোমুখি হবেন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কার। সেমিফাইনালে যিনি ৭-৬ (৭ /২),৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের কোকো গফকে।
প্রথমবারের মতো কিনওয়েন ফাইনালে ওঠলেও চীনের কোনো মেয়ে প্রতিযোগীর এটাই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ফাইনাল নয়। এর আগে ইয়ারা নদীর তীরে ২০২৪ সালে ফাইনাল খেলেছিলেন চীনের লি না। সে বছর শিরোপাও জিতেছিলেন তিনি। গতকাল মেলবোর্ন পার্কে ফাইনালে উঠে দর্শকদের মনে অগ্রজ লি নাকেই মনে করিয়ে দিয়েছেন দ্বাদশ বাছাই কিনওয়েন।
গতকালের জয়ে টেনিস র্যাঙ্কিংয়ের সেরা দশে আসাটা নিশ্চিত হয়েছে কিনওয়েনের। যে জয়ের পর দারুণ উচ্ছ্বসিত কিনওয়েন, ‘দুর্দান্ত খেলতে পেরে এবং ফাইনালে ওঠে আমি খুবই রোমাঞ্চিত।’ তাঁর লক্ষ্য এখন শিরোপা। অভিজ্ঞ সাবালেঙ্কাকে হারিয়ে কি মেলবোর্ন পার্কে লি নার মতো ট্রফি উচিয়ে ধরতে পারবেন কিনওয়েন।

ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
৩৬ মিনিট আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
২ ঘণ্টা আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২ ঘণ্টা আগে