
বয়স মাত্র ২৩। এই বয়সেই খেলে ফেলেছেন ১১টি গ্র্যান্ড স্লাম। অবশ্য ইভা লিসের গ্র্যান্ড স্লাম মানেই প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া। শুধু একবারই প্রথম রাউন্ডের বৈতরণি পেরিয়ে উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে। এবং সেটি ২০২৩ সালে ইউএস ওপেনে। সে হিসেবে এবার তো ইতিহাসই গড়ে ফেলেছেন লিস; উঠে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে!
অথচ তাঁর অস্ট্রেলিয়ান ওপেনের মূল মঞ্চে খেলার কথা-ই ছিল না। বাছাইয়ের শেষ রাউন্ডে হেরে যাওয়ায় বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলার সুযোগ শেষ হয়ে গিয়েছিল তাঁর। ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। বুকিং করা ছিল ফ্লাইটও। তারপরও মনে ক্ষীণ একটা আশার প্রদীপ জালিয়ে রেখেছিলেন—যদি কেউ অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ায়!
লিসের ক্ষীণ সে আশাটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখে যখন ১৩তম বাছাই আনা কালিন্সকায়া টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন নিজেকে। ভাগ্যক্রমে পাওয়া এই সুযোগটাকে দারুণ কাজে লাগিয়েছেন লিস। প্রথম রাউন্ডে ৬-২, ৬-২ সেটে হারিয়ে দেন কিম্বালি বিরেলকে। এরপর দ্বিতীয় রাউন্ডে গতকাল ৬-২, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে দিলেন ফ্রান্সের ভারভারা গ্রাচেভাকে। বাছাইপর্বেই যিনি নিতে যাচ্ছিলেন বিদায়, সেই লিসের চোখে এখন আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন। এবার তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের ৮২তম অবস্থানে থাকা জ্যাকলিন ক্রিস্টিয়ান।
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে আসাটাই লিসের কাছে একটা স্বপ্নযাত্রার মতো। গ্রাচেভার বিপক্ষে জয়ের পর বললেন, ‘আমি মনে করি না, এখনো এর (স্বপ্নযাত্রা) বর্ণনা করার মতো শব্দ আমার কাছে আছে।’
বাছাইয়ের শেষ রাউন্ডে হারের পর যখন জানতে পারেন, মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন তিনি, তার ১০ মিনিটের মধ্যেই কোর্টে নেমে পড়তে হয়েছে তাঁকে। লিসের ভাষায়, ‘ম্যাচের পোশাক পরে ছিলাম না আমি। দ্রুত লকার রুমে গিয়ে পোশাক পাল্টাই। তাই কোনো প্রস্তুতির সুযোগ পাইনি।’
তারপরও লিস উঠে এসেছেন তৃতীয় রাউন্ডে। উঠে আসবেনই তো। তাঁর রক্তেও যে মিশে আছে টেনিস! বাবা ভ্লামিদির ছিলেন ইউক্রেনের ডেভিস কাপ দলের সদস্য। ইউক্রেনের কিয়েভে জন্ম লিসের। ২ বছর বয়সেই পরিবারের সঙ্গে পাড়ি জমান জার্মানিতে। বাবার হাত ধরেই টেনিস হাতেখড়ি।
এত দিন লিসকে সবাই চিনতেন ভ্লাদিমিরের মেয়ে বলে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে ভালো করার পর অনেকেই হয়তো ভ্লাদিমিরকে দেখে বললেন ইনি লিসের বাবা!

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে