
ইরাকের বাগদাদে এশিয়া কাপ আর্চারি স্টেজ ওয়ানে প্রথম পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন তপু রায় ও মেঘলা রানী।
ভারতের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাককে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন তপু ও মেঘলা। প্রথম দুই সেটে ৩৬-৩৪ ও ৩৭-৩৬ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। পরের দুই সেট হয় ড্র।
চার সেট মিলিয়ে বাংলাদেশের স্কোর ছিল ১৪৮। ইরাকের স্কোর হয় ১৪৫। তিন পয়েন্টে এগিয়ে থেকে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ কম্পাউন্ড মিশ্র দ্বৈত দল।
আগামীকাল আরও দুই ইভেন্টে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ। রিকার্ভে ছেলেদের দলগত ও মিশ্র দ্বৈতে ফাইনালে নামবেন বাংলাদেশের তিরন্দাজেরা। দুই ইভেন্টেই লাল-সবুজের প্রতিপক্ষ ভারত।

ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু করেছে স্পেন। দুই গোল হজম করে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ হাসি হাসে বিশ্বচ্যাম্পিয়নরা। এমন প্রত্যাবর্তনের পর দলের মানসিকতা ও জয়ের ক্ষুধায় সন্তুষ্ট স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। তবে ম্যাচটি নিয়ে দলের ভেতরে ছিল তীব্র মতভেদ। শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ম্যাচটি মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে গাজা সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন আইরিশ ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একাধিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের আতিথেয়তা দেবে ভারত। এই সিরিজে আর ৫৯ রান করলেই ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন কোহলি।
৩ ঘণ্টা আগে
কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে শঙ্কার মধ্যে স্বস্তির খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের হয়ে তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর পরীক্ষা করিয়েছেন তারকা ফুটবলার। পরীক্ষায় গুরুতর কোনো চোট ধরা পড়েনি।
৩ ঘণ্টা আগে