
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ একটা ব্যস্ত দিন কাটবে। সকালটা শুরু হয়েছে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এরপর জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
একই দিনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আরেক টি-টোয়েন্টি ম্যাচে। লিডসে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। বাংলাদেশের মতো ইংল্যান্ডেরও দুইটা ম্যাচ রয়েছে। ওভালে বাংলাদেশ সময় বেলা চারটায় শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। আর রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ফুটবল খেলা সরাসরি
ফিফা বিশ্বকাপ
পর্তুগাল-ডিআর কঙ্গো
রাত ১১টা
সরাসরি
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া
রাত ২টা
সরাসরি
ঘানা-পানামা
আগামীকাল ভোর ৫টা
সরাসরি
বিটিভি, সময়, টি স্পোর্টস
ক্রিকেট খেলা সরাসরি
১ম টি-টুয়েন্টি
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
বেলা ২টা
সরাসরি
টি স্পোর্টস ও নাগরিক
২য় ওয়ানডে
ভারত-আফগানিস্তান
বেলা ২টা সরাসরি
স্টার স্পোর্টস ২
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
বেলা ৩টা ৩০ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস ১

বিশ্বকাপে দলীয় ভ্রমণ ও প্রস্তুতি সূচি বাস্তবায়নে বাধার অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে ইরান। বৃহস্পতিবার ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
২৬ মিনিট আগে
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অজিদের অধিনায়ক মিচেল মার্শ। আগে ব্যাট করবে তাঁর দল।
১ ঘণ্টা আগে
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ইউলিয়ান নাগেলসম্যানের অনুরোধে অবসর ভেঙে ফিরেছিলেন তিনি।
২ ঘণ্টা আগে
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেলেও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস। বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর ম্যাচের ভেন্যু আটলান্টা স্টেডিয়ামকে ‘প্রকৃত ফুটবল স্টেডিয়াম নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে