হাজারো দৌড়বিদের পদচারণায় মুখর লাক্কাতুরার চা-বাগান

সবুজ চা-বাগানের আঁকাবাঁকা পথ, মেঘলা আকাশ আর দৌড়বিদদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল সিলেটের লাক্কাতুরা। আজ সিলেট রানার্স ক্লাবের আয়োজনে সফলভাবে হয়ে গেল সিলেট ম্যারাথন ২০২৬। এতে অংশ নেন এক হাজারের বেশি দৌড়বিদ।
‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত এই ম্যারাথনের লক্ষ্য ছিল দৌড়ের মাধ্যমে সুস্থ ও সচেতন জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা। পাশাপাশি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রতিযোগিতায় তিনটি বিভাগে দৌড়ানোর সুযোগ পান অংশগ্রহণকারীরা। এর মধ্যে ছিল ১০.৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২.২ কিলোমিটারের ফুল ম্যারাথন। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
মিনি ম্যারাথনের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন হৃদয় পাত্র। দ্বিতীয় হয়েছেন মো. জনি হোসেন এবং তৃতীয় হয়েছেন তামিম উদ্দিন।

নারী বিভাগে প্রথম হয়েছেন মাহবুবা মারিয়া। দ্বিতীয় সাঞ্জানা তাবাসসুম এবং তৃতীয় হয়েছেন তাসনিয়া। ভেটেরান পুরুষ বিভাগে প্রথম আকরামুল ইসলাম, দ্বিতীয় এমআর পরমেশ এবং তৃতীয় হয়েছেন মো. আলমগীর।
ভেটেরান নারী বিভাগে প্রথম হয়েছেন ফারজানা আক্তার। তৃতীয় হয়েছেন ফারহানা আক্তার লুদি। এ বিভাগে দ্বিতীয় স্থান অধিকারীর নাম নিশ্চিত হওয়া যায়নি।
হাফ ম্যারাথনের পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মো. তোফায়েল হোসেন। দ্বিতীয় হয়েছেন মোহিবুলন রহমান রাহি এবং তৃতীয় হয়েছেন মো. দিলকুয়ান হোসেন।
নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তাবাসসুম ফেরদৌস। দ্বিতীয় হয়েছেন তানিয়া সিথি। এ বিভাগে তৃতীয় স্থান অধিকারীর নাম নিশ্চিত হওয়া যায়নি।









