
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী অ্যাডহক কমিটির কর্মকর্তাদের অব্যাহতি দেওয়ার এখতিয়ার এনএসসির রয়েছে।
সাজ্জাদকে অব্যাহতি দেওয়ার দিনই অভিযোগকারী নারী শুটার কামরুন নাহার কলিকে সাময়িক বহিষ্কার করেছে শুটিং ফেডারেশন। সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম স্বাক্ষরিত চিঠিতে কোড অফ কন্ডাক্টের ৫, ১২, ১৩ ও ১৪ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ এনে কলিকে তিন কর্ম দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।
অলিম্পিক বৃত্তির আওতায় থাকা এই শুটারের বহিষ্কারের বিষয়টি অলিম্পিক অ্যাসোসিয়েশন ও নৌবাহিনী শুটিং ক্লাবকে জানানো হয়েছে।
ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনের সময় থেকেই বিতর্কিত সাবেক শুটার সাজ্জাদকে নিয়ে আপত্তি ছিল শুটারদের। সার্চ কমিটির সুপারিশ না থাকলেও রহস্যজনকভাবে তিনি পদ পান এবং ফেডারেশনের প্রভাবশালী শক্তিতে পরিণত হন। তাঁর বিরুদ্ধে নারী শুটারদের ওপর অত্যাচারের অভিযোগে মানববন্ধন ও মামলা পর্যন্ত হয়েছে।
এই অভিযোগ তদন্তে এনএসসি এবং ক্রীড়া মন্ত্রণালয় পৃথক দুটি কমিটি গঠন করে। এনএসসির তদন্ত কমিটির আহ্বায়ক নিবেদিতা দাসের অধীনে সাজ্জাদ তদন্তে অসহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। ১৭ ডিসেম্বর মৌখিক সাক্ষ্য দিলেও লিখিত প্রশ্নের উত্তর এখনো দেননি তিনি। জানা গেছে, তদন্ত কমিটির প্রতিবেদন জমার পূর্বেই এনএসসি তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তদন্ত চলাকালীন সময়েও সাজ্জাদ ফেডারেশনে সক্রিয় থাকায় শুটারদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৭ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৯ ঘণ্টা আগে