
দীর্ঘ বিরতির পর দেশের ঘরোয়া হকিতে আবারও ব্যস্ততা ফেরার অপেক্ষা। ২০২৩ সালের পর প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে প্রথম বিভাগ হকি লিগ। ২০ সেপ্টেম্বর শুরু হবে এবারের আসর। তার আগে ৬ ও ৭ সেপ্টেম্বর হবে খেলোয়াড়দের দলবদল।
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লিগে অংশ নিতে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদানের দাবি জানিয়েছিল ক্লাবগুলো। ফেডারেশনের বর্তমান আর্থিক বাস্তবতায় সেই পরিমাণ অর্থ দেওয়া সম্ভব না হলেও প্রতিটি ক্লাবকে আড়াই লাখ টাকা করে দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।
প্রতিটি ক্লাব সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। স্থানীয় খেলোয়াড়দের বেশি সুযোগ করে দিতে এবার কোনো বিদেশি খেলোয়াড় খেলানো যাবে না। নতুন প্রতিভা খুঁজে বের করা এবং বিদেশিদের কারণে স্থানীয় খেলোয়াড়দের বেঞ্চে বসে থাকা ঠেকাতেই এই সিদ্ধান্ত।
বিকেএসপি ও বাহিনীর খেলোয়াড়দের নিয়েও থাকছে নির্দিষ্ট কোটা। প্রতিটি দল বিকেএসপি থেকে সর্বোচ্চ চারজন এবং সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নিতে পারবে। ১১ ক্লাব নিয়ে এবারের প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।

ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
২ ঘণ্টা আগে
নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধার নাম চোট। এ জন্য লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ফরোয়ার্ডকে। আবারও চোটে পড়েছেন তিনি। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ।
৪ ঘণ্টা আগে