ইমরানুর রহমান যখন ৬০ মিটার স্প্রিন্টে চতুর্থ হয়ে হতাশায় তখন হাই জাম্পে অনিশ্চয়তায় মাহফুজুর রহমান। পদক জিততে পারবেন কিনা সেই সিদ্ধান্ত আসতে আসতে সময় পেরিয়ে গেল আধ ঘণ্টার বেশি সময়।
৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ হতাশ হতে হলেও হাই জাম্পে আর হতাশ হতে হয়নি। শেষ পর্যন্ত হাই জাম্পে যৌথভাবে তৃতীয় হয়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমান। তেহরানে এশিয়ান ইনডোরের এবারের আসরে সব মিলিয়ে দুই পদক পেয়ে গেল বাংলাদেশ।
হাই জাম্পে কোনো বাছাই না থাকায় সরাসরি ফাইনালে খেলেছেন মাহফুজ। ২.১৫ মিটার উচ্চতায় লাফিয়ে চীনের মা জিয়ার সঙ্গে যৌথভাবে জিতেছেন ব্রোঞ্জ। ২.১৯ মিটার উচ্চতায় লাফিয়ে সোনা জিতেছেন জাপানের রিয়োচি আকামাতসু। সমান উচ্চতায় লাফিয়ে রুপা গেছে একই দেশের ইয়েতো সেকুর কাছে।
এই মাসেই হওয়া ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসে ২ মিটার লাফিয়ে সোনা জিতেছিলেন মাহফুজুর। এশিয়ান ইনডোরে সেই উচ্চতাকেও ছাপিয়ে গেছেন তিনি।
মাহফুজুরের সাফল্যে এবারের এশিয়ান ইনডোরে বাংলাদেশকে সাফল্যমণ্ডিতই বলা চলে। গতকাল ৪০০ মিটারে জহির রায়হান রুপা জিতেছিলেন। ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান চতুর্থ হলেও সেই দুঃখ অনেকটাই ভুলিয়ে দিলেন মাহফুজুর।

শেষ পর্যন্ত শঙ্কায় সত্যি হলো। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে না পাকিস্তান। চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবেই টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে না দলটির। টুর্নামেন্টটি এবার ছয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২৩ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি গতকাল প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে কী কী এসেছে, সেসব বিষয়ে বিস্তারিত না জানা গেলেও তদন্ত কমিটির প্রধানের বক্তব্যের প্রেক্ষাপটে জানা গেল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রতিক্রিয়া।
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডের টার্ফে আজ যা ঘটল, তাকে ‘অঘটন’ বললে হয়তো কম বলা হবে। যে উজবেকিস্তানকে আন্তর্জাতিক হকিতে স্রেফ গোলবন্যার সামনে দাঁড় করিয়ে রাখা ছিল বাংলাদেশের অভ্যাস, আজ সেই দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করলেন আমিরুল-আশরাফুলরা। এই ড্রয়ে সেরা চারে থাকে এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের অভিষেক মৌসুমের শুরুটা মোটেও ভালো যাচ্ছে না পিন্ডিজের। টানা তিন ম্যাচে হেরে গেছে তারা। চতুর্থ ম্যাচে আজ মুলতান সুলতান্সের বিপক্ষে মাঠে নামবে পিন্ডিজ। এ ছাড়া আজ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।
১ ঘণ্টা আগে