ওয়ার্ল্ড র্যাপিড দাবা

ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। প্রথমবার বাংলাদেশ থেকে কোনো দাবাড়ু অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। যেখানে খেলছেন বিশ্বের শীর্ষ দাবাড়ুরা। আর সেই মহা লড়াইয়ের মঞ্চে এক এক করে চার গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়।
নিউইয়র্কে হওয়া এই প্রতিযোগিতায় গতকাল শেষ দিনে মননের কাছে হেরেছেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার কার্ল ফিদেল জিমেনেজ এবং গ্র্যান্ডমাস্টার এরেনবার্গ সের্গেই। তার আগে গত বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডে মনন হারান অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে। শুক্রবার নবম রাউন্ডে হারিয়েছিলেন জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে। প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার নীড়ের শুরুর র্যাঙ্কিং ছিল ১৭১, তিনি ১৩ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করেন।
এদিকে মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম অষ্টম রাউন্ডে মোনাকোর মহিলা ক্যান্ডিডেট মাস্টার বেরেজোভস্কা ভেটলানাকে পরাজিত করেন। আর সপ্তম রাউন্ডে নরওয়ের মেচলিন মনিকার সঙ্গে ড্র করেন। পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলায় যথাক্রমে বুলগেরিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার ক্রাসটেভা বেলোসলাভা ও ডেনমার্কের মহিলা ফিদে মাস্টার ডারফিল্ড সোফি বেচেরর কাছে হেরে যান তিনি। যার সুবাদে ৯ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ১১০ জনের মধ্যে ১০৫তম হন নোশিন।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৮ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১০ ঘণ্টা আগে