Ajker Patrika

স্কটল্যান্ডকে উড়িয়ে কমনওয়েলথে বাংলাদেশের পদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৮: ৩৪
স্কটল্যান্ডকে উড়িয়ে কমনওয়েলথে বাংলাদেশের পদক
স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ছবি: প্রো কাবাডি

স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা অনুমিতই ছিল। তবে ব্যবধানটা যে এত বড় হবে, তা হয়তো ভাবেননি অনেকে। ভারতের আহমেদাবাদে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ৭০-২০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। এই জয়ে পুরুষ বিভাগের সেমিফাইনালের সঙ্গে নিশ্চিত করেছে পদকও।

আজ ভারতের আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লাল-সবুজের খেলোয়াড়দের হাতে। রেইড ও রক্ষণে সমান দাপট দেখিয়ে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে পিছিয়ে দেন তাঁরা। শেষ পর্যন্ত ৫০ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে কোর্ট ছাড়ে দল।

গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ। কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পর সিঙ্গাপুরকে ৬০-২৮ এবং অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ পয়েন্টে হারায়। একমাত্র হার কেনিয়ার বিপক্ষে ।

চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে কেনিয়া। গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা।

কাল একই ভেন্যুতে হবে দুই সেমিফাইনাল।

বিষয়:

কাবাডি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত