Ajker Patrika

শেষ তিন তিরে সোনা জিতলেন বন্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ তিন তিরে সোনা জিতলেন বন্যা
সোনা জিতেছেন বন্যা আক্তার। ছবি: আর্চারি ফেডারেশন

ফাইনালের শেষ তিনটি তির ছোড়ার আগে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন বন্যা আক্তার। তখনো স্বর্ণপদক নিশ্চিত হয়নি। শেষ ধাপে তিনটি তিরই লক্ষ্যভেদ করল নিখুঁতভাবে—প্রতিটিতে ১০ পয়েন্ট। বাংলাদেশের এই আর্চারের এমন পারফরম্যান্সের জবাব দিতে পারেননি কাজাখস্তানের মিলানা বুরলেভা। তাঁকে ১৪৫–১৪৩ পয়েন্টে হারিয়ে এশিয়া কাপে সোনা জিতেছেন বন্যা।

ইরাকের সুলায়মানিয়াহতে বৃহস্পতিবার এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে এই কৃতিত্ব গড়েন বাংলাদেশের আর্চার।

প্রথম ধাপে দুজনই পান ২৮ পয়েন্ট। দ্বিতীয় ধাপে ২৯ পয়েন্ট তুলে এগিয়ে যান বন্যা। তৃতীয় ধাপেও ব্যবধান ধরে রাখেন তিনি। চতুর্থ ধাপে দুজনই ২৯ পয়েন্ট করে পাওয়ায় শেষ ধাপের আগে বন্যার স্কোর দাঁড়ায় ১১৫, মিলানার ১১৪।

স্বর্ণপদকের জন্য শেষ তিনটি তিরেই নিজের সেরাটা দিতে হতো বন্যাকে। চাপের মুহূর্তে তিনবারই নিশানা ভেদ করে পূর্ণ ৩০ পয়েন্ট তুলে নেন তিনি। মিলানা শেষ ধাপে করেন ২৯ পয়েন্ট।

আজ এশিয়া কাপের দ্বিতীয় লেগে বাংলাদেশ আরও একটি স্বর্ণ, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত