
২০১৮ সালে এটিপি ফাইনালসের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতেছিলেন আলেক্সান্দার জভেরেভ। সার্বিয়ান তারকার বিপক্ষে কোর্টে তাঁর এতই সৃজনশীল চাঞ্চল্য ছিল, ম্যাচটি জার্মান তরুণ জিতেছিলেন ৬-৪, ৬-৩ গেমে। সেই ম্যাচ দেখার পর তাঁকে নিয়ে জার্মান টেনিস গ্রেট বরিস বেকার ঘোষণা দিয়েছিলেন, ‘জভেরেভই ভবিষ্যতের টেনিস তারকা।’
স্বদেশি বলেই হয়তো জভেরেভকে নিয়ে বেকার একটু আগেভাগেই পূর্বানুমান করেছিলেন। কিন্তু কয়েক বছরের মধ্যে এটিপি সার্কিটে তাঁর ধারাবাহিকতা আলোচনায় নিয়ে আসে জভেরেভকে। ২০২০ সাল থেকেই বিভিন্ন গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠতে লাগলেন। একটা সময় অন্য টেনিসবোদ্ধারাও বরিসের কথার সুরে সুর মেলালেন, টেনিসে সম্ভাবনার কলি ফুল হয়ে ফুটল বলে!
বরিস বেকারের সেই পূর্বানুমানের পর পেরিয়ে গেছে সাত সাতটি বছর। একেক বসন্ত পার করতে করতে জভেরেভ পা রেখেছেন ২৮ বছরে। কিন্তু ‘কলি’ জভেরেভের এত দিনেও ফুল হয়ে ফোটা হয়নি! এ বছরই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল এবং উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল খেলা জভেরেভ চলতি ইউএস ওপেনে বিদায় নিলেন তৃতীয় রাউন্ডে। তৃতীয় বাছাই জার্মান জভেরেভকে হারিয়েছেন কানাডার ফেলিক্স আগার-অ্যালিয়াসিমে। ৪-৬, ৭-৬ (৯/৭), ৬-৪, ৬-৪ গেমে হারের পর এই প্রশ্নও উঠে গেছে, জভেরেভের আদৌ ফুল হয়ে ফোটা হবে কি?
জভেরেভের সেরা অস্ত্র ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ড। কিন্তু এদিন নিজের প্রিয় শটটিতেও যেন ধার ছিল না। এর জন্য কোনো অজুহাতও দিলেন না জভেরেভ, ‘আমার কোনো কিছুই ভালো হয়নি। ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ডগুলো আমি যেভাবে খেলি, সেভাবে হয়নি। কৃতিত্বটা তার (আগার-অ্যালিয়াসিম), সব দিক থেকেই আমাকে ছাড়িয়ে গেছে ও। আমি ভালো ম্যাচ খেলিনি, টুর্নামেন্টটাও ভালো হয়নি।’
কবে ভালো হয়েছিল? ২৩ বছরের ক্যারিয়ারে ২৪টি এটিপি শিরোপা জিতলেও গ্র্যান্ড স্লামে কোনো সাফল্য নেই তাঁর। ৩৯টি গ্র্যান্ড স্লাম খেলে সেমিফাইনালে উঠেছেন ৬ বার। ফাইনালে ৫ বার। আর এই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেললেও রোলাঁ গারোয় বিদায় নিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। উইম্বলডনে প্রথম রাউন্ডে বিদায়ের পর ইউএস ওপেনে বিদায় নিলেন তৃতীয় রাউন্ডে। নিজের গ্র্যান্ড স্লাম মৌসুমটাকে মূল্যায়ন করবেন কীভাবে? জভেরেভের উত্তর, ‘হতাশাজনক, আমি তা-ই বলব।’

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
১১ ঘণ্টা আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
১২ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
১৫ ঘণ্টা আগে