
এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হলো হতাশার। পুরুষ হকির পুল ‘এ’-এর প্রথম ম্যাচেই দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম ২০ মিনিট গোলপোস্ট আটকে রাখতে পারলেও এরপর আর কোরিয়ার আক্রমণ সামলাতে পারেনি রোমান সরকারের দল।
জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ কোরিয়া। প্রথমে বে সং মিনের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। এরপর একই মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ও সেয়ং। ২-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়ায় কোরিয়া। ৩০ মিনিটে লি গ্যাংসান ফিল্ড গোলে ব্যবধান করেন ৩-০। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের গোলে কোরিয়া পেয়ে যায় চতুর্থ গোল।
শেষ কোয়ার্টারে ব্যবধান কমানোর চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু কোরিয়ার রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি তারা। উল্টো ৫৮ মিনিটে সিম জেওনের ফিল্ড গোলে বাংলাদেশের পরাজয়টা আরও বড় হয়।
শেষ পর্যন্ত ৫-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। পাঁচ গোলের চারটিই করেছে কোরিয়া ফিল্ড গোল থেকে, অন্যটি এসেছে পেনাল্টি কর্নার থেকে।

যুক্তরাষ্ট্র জাতীয় দলে সুযোগ পেয়েই গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ আন্তর্জাতিক ফুটবলে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্র কোচ মরিসিও পচেত্তিনো।
২ মিনিট আগে
মেহেদী হাসান মিরাজকে কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারলেন এভিন লুইস। দুই রান নিতেই শেষ খেলা। ২৪০ বলের ম্যাচের ফল এসেছে কেবল ১২২ বলে। মিরাজ-ইমরান তাহিরদের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।
৩৫ মিনিট আগে
প্রথম ম্যাচে ৩২ বলে ৮২ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৯ বলে ৩৯। এই দুই ম্যাচে তাঁর ব্যাটিংকে যদি ঝড় বলা হয়, তবে গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ব্যাটিংকে বলতে হয় টর্নেডো বলতেই হয়!
১৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা রয়েছে, ফুটবল বিশ্বকাপের সময় সেটা স্পষ্ট বোঝা যায়। উন্মাদনার কারণ লিওনেল মেসি। জাদুকর, রেকর্ডের বরপুত্র—যত উপাধিই দেওয়া হোক না কেন, সব যেন কম পড়ে যায়। এবার বাংলাদেশের ফুটবল বাজার ধরতেই যেন মেসিকে নিয়ে বাংলায় পোস্ট দিল ইন্টার মায়ামি।
১৭ ঘণ্টা আগে