
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড থেকে পদকের আশা করেছিলেন বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখ। তাঁকে হতাশই করল কম্পাউন্ড নারী দল। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ইরানের কাছে ২২৭-২২৪ পয়েন্টের ব্যবধানে হেরেছে তারা।
জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বন্যা আক্তার, কুলসুম আক্তার মনি ও পুষ্পিতা জামান। চার সেটের লড়াইয়ে প্রথম সেটেই পিছিয়ে যায় বাংলাদেশ। তিন আর্চার মিলে ৫৪-এর বেশি স্কোর করতে পারেননি। সেখানে ইরান প্রথম শটে তির সাতে ফেললেও সেট শেষ করে ৫৬ স্কোর নিয়ে। দ্বিতীয় সেট জিতে পয়েন্ট সমান করে বাংলাদেশ। তৃতীয় সেট ড্র হলেও চতুর্থ সেটে বাজিমাত ইরান।
ইরানের বিপক্ষে লক্ষ্যপূরণ না হওয়ায় হতাশ বন্যা আক্তার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা শুরুটা ভালো করলে ম্যাচটা জিততে পারতাম। ইরানের সঙ্গে এই মাঠেই টিম খেলেছিল। ওই ম্যাচে আমি ছিলাম না। তবে হেরেছিলাম। এবার জিততে হবে, এমন লক্ষ্য স্থির করেছিলাম। বাতাস ছিল, কিন্তু তেমন প্রভাব পড়েনি। চাপ ছিল না। মনের মধ্যে আনন্দ কাজ করছিল। সতীর্থদেরও বলাবলি করছিলাম যে পদক নেব আমরা। কিন্তু সেটা হয়নি।’
ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হারের দায়ও নিলেন বন্যা, ‘সিনিয়র হিসেবে খেলছি আমি। আমার দায়িত্ব আছে। সতীর্থরাও যেন ভালো করে। তাদের সমর্থন দিতে হবে। সবাই যেন স্নায়ুর চাপে ভেঙে না পড়ে সে সমর্থনটুকু দিতে হবে। এশিয়া কাপে এই ইভেন্টে এর আগে ফাইনালে উঠেছিলাম। আজ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হেরেছি। পরের ম্যাচে লক্ষ্য থাকবে কী কারণে হেরেছি সেই ভুল করব না। আজকে আমাদের দুর্বল পয়েন্ট ছিল-শুরু ভালো হয়নি। ব্যক্তিগত এককেও সেরাটা দিতে চাই। সেটা দিতে পারলে পদক জিতব আশা করি।’
এর আগে সেমিফাইনালে ভারতের কাছে ২৩৪-২২৭ ব্যবধানে হারেন বন্যারা। আর ইরান ২৩৭-২২৭ ব্যবধানে হারে দক্ষিণ কোরিয়ার কাছে। রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে কোয়ার্টার ফাইনালে ফেবারিট দক্ষিণ কোরিয়ার কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
রিকার্ভ নারী এককে শেষ ষোলোয় উঠেছেন ইতি খাতুন, সোনালি রায়, সিমা আক্তার শিমু ও মনিরা আক্তার। পুরুষ এককে আগে থেকেই শেষ ষোলোয় আছেন রামকৃষ্ণ সাহা। সাগর ইসলাম বাদে রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফও জায়গা করে নেন শেষ ষোলোয়। শেষ ২৪ রাউন্ডে সাগর ৬-৪ সেট পয়েন্টে হেরে যান ভিয়েতনামের লি কুয়োক ফংয়ের কাছে। কম্পাউন্ড পুরুষে শেষ ষোলোয় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিমু বাছাড়। নারী এককে শেষ ষোলোয় খেলবেন বন্যা, পুষ্পিতা ও কুলসুম। শেষ ২৪ রাউন্ডে বাদ পড়েছেন মিথিলা আক্তার।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
১০ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
১১ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১৩ ঘণ্টা আগে