
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এর আগে গ্রুপ পর্বেই সাক্ষাৎ হয় বাংলাদেশের। তিন গোলে পিছিয়ে থেকেও সেই ম্যাচ ৩-৩ ব্যবধানে ড্র হয় আমিরুল ইসলামের হ্যাটট্রিকের সুবাদে। স্থান নির্ধারণী ম্যাচেও আজ খেলতে হলো কোরিয়ার বিপক্ষে। এবার ঘুরে দাঁড়ানোর গল্পটা ঠিকই জয় উচ্ছ্বাস নিয়ে শেষ করেছেন আমিরুল। তাঁর হ্যাটট্রিকে কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। জুনিয়র হকি বিশ্বকাপে এনিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেল মেহরাব হোসেন সামিনের দল।
মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ১০ মিনিটে লি মিন হিয়কের গোলে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করে তিনি। এরপরই শুরু হয় ঘুরে দাঁড়ানোর গল্প। সেই গল্পটা লেখেন আমিরুল। ড্রাগ অ্যান্ড ফ্লিকে একের পর এক কামানের গোলা ছুড়তে থাকেন তিনি।
২১ মিনিটে পেনাল্টি কর্নার পেতেই আশার আলো দেখতে শুরু করে বাংলাদেশ। আমিরুলও হতাশ করেননি। ২৪ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তর করেন এই ডিফেন্ডার। ম্যাচে আনেন সমতা।
তৃতীয় কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৩৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিকের স্বাদ নেন আমিরুল। জুনিয়র হকি বিশ্বকাপে এটি তাঁর চতুর্থ হ্যাটট্রিক। সবমিলিয়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৫ গোল।
বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর টানা ৫টি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি কোরিয়া। চতুর্থ কোয়ার্টারে ৫২ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান ৪-২ করেন ওবায়দুল জয়। ৫৩ মিনিটে মিন হিয়ক নিজের হ্যাটট্রিক পূরণ করলেও তা কেবল সান্ত্বনাই এনে দিয়েছে কোরিয়ার জন্য। কারণ ৬০ মিনিটে বাংলাদেশের হয়ে পঞ্চম গোলটি করেন রাকিবুল হাসান রকি।
এই জয়ের পর ১৭ নম্বরে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য থেকে কেবল এক ধাপ দূরে বাংলাদেশ। পরশু ১৭তম স্থান নির্ধারণীর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে মেহরাব হোসেন সামিনের দল।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। নতুন কোচের অধীনেই ইউরোপের মাটিতে খেলবেন হামজা-শমিতরা
১৫ মিনিট আগে
বাংলাদেশ সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত দলে নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন। তিন ম্যাচের সিরিজের প্রথম ২টি টি-টোয়েন্টির দলে তিন পেসার মোস্তাফিজুর রহমাান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ বিসিএলের শুরুর দিনে ব্যাটে-বলের লড়াই চলেছে সমানে সমানে। প্রথম দিনে কোনো সেঞ্চুরি না হলেও তিনটা ফিফটি হয়েছে। বোলিংয়ে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের জেদ্দায় ক্রিকেট স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে। মরুর দেশে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হতে পারে বলে পিসিবি সূত্রে জানা গেছে।
৪ ঘণ্টা আগে