এশিয়ান ইনডোরে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এবার এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে আরেক কীর্তি গড়েছেন ইমরান।
থাইল্যান্ডের ব্যাংককে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ৩ নম্বর লেন থেকে হিটে দ্বিতীয় হয়েছেন ইমরান। টাইমিং করেছেন ১০.২৫। এই টাইমিং করে প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন ইমরান।
জাতীয় পর্যায়ে ইমরানের সেরা টাইমিং ছিল ১০.২৮। ব্যাংকককে নিজের সেই টাইমিংও ছাড়িয়ে গেছেন বাংলাদেশের দ্রুততম মানব।
ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল হবে আগামীকাল। প্রথমবারের মতো ফাইনালে ওঠার লড়বেন ইমরান। ফাইনালে খেলতে বাংলাদেশকে বড় এক অর্জনই এনে দেবেন এশিয়ান ইনডোরে ৬০ মিটারে সোনাজয়ী ইমরান।

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে