টোকিও অলিম্পিকে খেলার সুসংবাদ পাওয়ার অপেক্ষায় ছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ‘ওয়াইল্ড কার্ড’ পেতে যে কয়টা টুর্নামেন্ট খেলা লাগত, খেলেছেন তার চেয়ে বেশিই। কিন্তু কাল রাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবারও অলিম্পিকে খেলা হচ্ছে না এসএ গেমসে স্বর্ণপদকজয়ী এই ভারোত্তোলকের।
আজ মাবিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে হতাশায় কথাই বলতে পারছিলেন না স্বপ্নভঙ্গ হওয়া এই ভারোত্তোলক। অলিম্পিকে খেলার সব শর্তপূরণ করা হলেও কোন ভুলে যাওয়া হচ্ছে না সেটাই এখন পর্যন্ত বুঝে উঠতে পারছেন না তিনি, ‘এসব বিষয় দেখে বিওএ এবং ভারোত্তলন ফেডারেশন। আমাকে বলা হয়েছে, যাওয়া হচ্ছে না। কার্ড হবে না। ঠিক কী কারণে যাওয়া হচ্ছে না সে বিষয়ে আমি জিজ্ঞেস করিনি। অতীতে আমার পারফরম্যান্স, র্যাঙ্কিং, অংশগ্রহণ-সব ভালোভাবে পরীক্ষা করে দেখা হয়েছে। কিছু না কিছু ভুল তো অবশ্যই হয়েছে। সেটা কার ভুল, জানি না।’
শর্তপূরণ করেও অলিম্পিকে যেতে না পারায় নিজের ভাগ্যকেই দুষছেন মাবিয়া, ‘ওয়াইল্ড কার্ড পেতে হলে খেলতে হয় সাতটি টুর্নামেন্ট। আমি খেলেছি নয়টি। ১০টা ওয়াইল্ড কার্ড দেওয়ার কথা ছিল। স্বাগতিক জাপান পেয়েছে তিনটি, বাকি সাতটা পেয়েছে আরও শক্তিশালী দেশ। এসব দেশের খেলোয়াড়রা আমাদের চেয়ে খেলে, ভালো পারফর্ম করে। কার্ড তারা পেতেই পারে।’
নিজের সেরাটুকু দিয়েও অলিম্পিকে খেলতে না পারার বেদনায় মুষড়ে পড়েছেন দেশসেরা ভারোত্তোলক, ‘আমি আট বছর ধরে অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্নটা ভাঙল। যে পরিশ্রম করেছি তার বিনিময়ে কিছুই পাইনি। জ্বর নিয়ে অনুশীলন করেছি, লকডাউনে প্রস্তুতি চালিয়ে গেছি। আমার যেই প্রাপ্যটুকু পাওয়ার ছিল সেটা আর পাওয়া হয়নি।’

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১১ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে