
গত কয়েকদিনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা আরও জোরদার করছে। জায়গা জায়গায় চলছে চেকিং। এমন পরিস্থিতির মধ্যে আগামীকাল ঢাকায় হবে তিনটি আন্তর্জাতিক ইভেন্ট। প্রশ্ন উঠছে তাই নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে।
ফুটবলে কাল রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে তা। দুটো ম্যাচের নিরাপত্তার জন্য আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেশ কয়েকবার সভা করেছে বাফুফে। আজও এ নিয়ে আলোচনা হয়েছে। ম্যাচের দিন স্বাভাবিকভাবেই স্টেডিয়ামসংলগ্ন দোকান পাট বন্ধ রাখা হবে।
আজকের পত্রিকাকে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘নিরাপত্তার বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করেছি। সেনাবাহিনী নিরাপত্তার সবকিছু দেখভাল করবে। পুলিশও থাকবে। আশা করি, কোনো সমস্যা হবে না।’
বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজে দুপুর ২ টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ হকি দল। নিরাপত্তার বিষয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘(কালকের ম্যাচে) পুলিশ পুরো নিরাপত্তা দিচ্ছে। সেনাবাহিনীকে তো চিঠি দেওয়া আছে যে কোনো হ্যাম্পার হয়ে যেতে পারে কি না।’
৮ নভেম্বর শুরু হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আজ পর্যন্ত হয়েছে জাতীয় স্টেডিয়ামে। কাল ও পরশু হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। তাই সেখানে নিরাপত্তা নিয়ে খুব একটা শঙ্কা নেই, বললেই চলে।
গত বছর জুলাই আন্দোলনের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের ঘটনায়’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি কাল নির্ধারণ করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত কয়েকদিনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা ক্যাপিটালসও বিসিবিকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদের মতে, বিসিবির পরিকল্পনার মূল লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়—সব পক্ষই লাভবান হবে। তবে পুরোনো কাঠামোয় বিপিএল আয়োজন করলে ঢাকা ক্যাপিটালস আর থাকবে না বলেও স্পষ্ট করেছেন তিন
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জয়কে বাংলাদেশের ‘দারুণ সম্ভাবনা’র প্রমাণ হিসেবে দেখছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। এই সফরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও বাংলাদেশে গিয়ে টেস্ট খেলার সিদ্ধান্ত থেকে সরে আ
৫ ঘণ্টা আগে
ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহাম। তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
৭ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
৮ ঘণ্টা আগে