৯, ১৫, ৫, ৬, ১, ২০, ৭ ও ২৩—ঘরের মাটিতে টেস্টে এ হলো নাজমুল হোসেন শান্তর শেষ আট ইনিংস। তাঁর এমন ব্যাটিং দেখে শুধু একটি প্রশ্নই ঘুরছে মাথায়, ‘শান্ত ব্যাটিংয়ে অশান্ত হবেন কবে?’ বলছি না, বাংলাদেশ অধিনায়ককে লাল বলে তেড়েফুঁড়ে খেলতে হবে। টেস্টের ধৈর্যশক্তিটা দেখাক তিনি, সেটিই চাওয়া।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে দলের দুঃসময়ে নেতার মতো দায়িত্বটা কাঁধে তোলে নেওয়া দরকার ছিল শান্তর। কিন্তু হলো উল্টো। তাড়াহুড়া যেন তাঁকেই করতে দেখা গেল বেশি। প্রথম ইনিংসে ৭ বলে ১ চারে ৭ রান। দ্বিতীয় ইনিংসে ৪৯ বলে ২ চার ও ১ ছয়ে ২৩ রান। না, আজ একটু ধৈর্য তিনি ধরতে চেয়েছিলেন বটে। দুর্ভাগ্যের কারণে পারেননি।
তারপরও শান্তর ব্যাটিং দেখে চন্দ্রবিন্দু ব্যান্ডের সেই বিখ্যাত গানের কথায় মনে পড়ছে, ‘তোমার কিসের এত তাড়া।’ আর প্যারোডি করে পরের লাইনটিকে বলতে ইচ্ছে হচ্ছে, ‘উইকেটে পড়ে থাকবে সাবধানে’। ভারত সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের সিরিজেও বাংলাদেশি ব্যাটারদের যা অবস্থা—কেউ প্যারোডি করলে ঘাড়ে দোষ চাপানো উচিত হবে না।
বাংলাদেশ একদিন টেস্ট খেলবে আর ব্যাটারা থাকবে আসা যাওয়ার মাঝে—সেটি ভেবেই হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই লিখে রেখেছিলে, ‘শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা।’ দুনিয়াজুড়ে ক্রিকেটের ভাষা পাল্টে যাচ্ছে, আর বাংলাদেশ যেন একই বৃত্তেই ঘুরপাক খাচ্ছে।
শান্তরা ভালো করলে যেমন খুশি হয়ে ওঠেন ভক্ত-সমর্থকেরা, খারাপ করলে মুখও খারাপ করেন। সমালোচনা গায়ে মেখেই ভক্তদের খুশি রাখতে হয় ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই, তাই বলে সেই চাপে যদি পিষ্ট হয়ে পড়েন ক্রিকেটার, তবে কীভাবে এগোবেন!
মিরপুর টেস্ট শুরুর একদিন আগে সংবাদ সম্মেলনে ফেসবুকে প্রতিদিন স্ট্যাটাস দেবেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছিলেন শান্ত। সেই সমালোচনার মধ্যেই বোঝা যায়, বাংলাদেশ অধিনায়কের থেকে দেশের মানুষ কী চান—দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ের সঙ্গে দায়িত্বপূর্ণ কথাও। কিন্তু শান্তরা দায়িত্বপূর্ণ ব্যাটিং করছেন কোথায়!
টেস্টে ৭ বছর কাটানোর পরও শান্তর মধ্যে তেমন দেখা নেই কোনো উন্নতির। দেশে ও বিদেশে গত ১৫ ইনিংসের মধ্যে যে ফিফটিটি করেছেন সেটি গত মাসে, ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ৮২ রান। দ্বিতীয় ইনিংসের তাঁর সেই ইনিংসটি শুধু হারের ব্যবধানটুকুই কমিয়েছে। মিরপুরে আজ ৩ উইকেটে ১০১ রানে দ্বিতীয় দিন পার করেছে বাংলাদেশ। শান্ত যদি উইকেটে আরেকটু মনোযোগ ধরে রাখতে পারতেন তবে আরেকটু স্বস্তি নিয়েই দিন পার করতে পারত স্বাগতিকেরা।
ব্যর্থতার বৃত্ত ভেঙে শান্ত বেরিয়ে আসুক। হয়ে উঠুক দেশের ক্রিকেটের দায়িত্বপূর্ণ নেতা—সেটিই তো চাওয়া সবার। টেস্টে তাঁর ব্যাটে থাকুক দৃঢ়তা আর সীমিত ওভারে হয়ে উঠুক অশান্ত।

সাবেক মালিক রোমান আব্রামোভিচের আমলে সংঘটিত একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ৭৪টি নিয়ম ভঙ্গের অভিযোগ স্বীকার করার পর ক্লাবটিকে ১০ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন বুমরা। সেই চোটের কারণেই লর্ডসে হওয়া তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। এ জন্য ফিট হওয়া শর্তে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়েছিল বুমরাকে। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সের (সিওই) নির্ধারিত ফিটনেস পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে খেলার ছাড়পত্র পেয়েছে
৯ ঘণ্টা আগে
বেশ তোপের মুখেই আছে ফিফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতার শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাবে ফিফার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিন মহাদেশীয় শীর্ষ সংস্থা উয়েফা, কনকাকাফ ও এএফসি। এরপরও বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর বিষয়ে থেমে নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
৯ ঘণ্টা আগে
নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আল নাসর। ২০২৬-২০২৭ মৌসুম শুরুর আগে দলের প্রায় সব বিদেশি খেলোয়াড়ই অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
১০ ঘণ্টা আগে