
ব্যাটারদের মুখ থুবড়ে পড়ার পর জিম্বাবুয়ের ব্যাটারদের সামনে বাংলাদেশের বোলাররাও অসহায় ছিল। ব্যতিক্রম ছিলেন কেবল তাইজুল ইসলাম। প্রায় একাই স্বাগতিকদের ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এমন দারুণ বোলিং করে সাকিব আল হাসানের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
হারারে টেস্টের প্রথম ইনিংসে তাইজুল একাই নেন ৭ উইকেট। টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ফাইফারের মালিক এখন তিনি। ১৯ বার ফাইফার নিয়ে এত দিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাকিব। এবার সাবেক অধিনায়কের পাশে বসলেন তাইজুল।
৭ উইকেট নেওয়ার পথে ১৩৮ রান দেন তাইজুল। তাঁর দুর্দান্ত বোলিংয়ের পরও ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৪১০ রান করেছে জিম্বাবুয়ে। এর আগে টস হারা বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪০ রানে। এক মুমিনুল হক (৬০) ছাড়া অতিথিদের আর কোনো ব্যাটার ক্রিজে দাঁড়াতে পারেননি। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া একাই করেন ১৪০ রান। সেঞ্চুরির সুযোগ ছিল ওয়েসলে মাধেভেরের সামনেও। সঙ্গী না পাওয়ায় ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি।
এ ছাড়া ক্রেইগ আরভিন ৬০ ও ব্রায়ান বেনেটের ব্যাট থেকে আসে ৫৯ রান। বেন কারানের অবদান ৪২ রান। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পর ইনিংস হারের শঙ্কা জেগেছে সফরকারী দলে। লজ্জা এড়াতে চাইলে দ্বিতীয় ইনিংসে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দুই দলই। জাপান গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর তিউনিসিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় এবং শেষ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে। অন্যদিকে, মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শু
১৯ মিনিট আগে
হারারে টেস্টের প্রথম দুই দিনে এক তাইজুল ইসলাম ছাড়া খুঁজে পাওয়া গেল না বাংলাদেশের আর কাউকে। বোলিংয়ে তাঁর একা লড়াইয়ের পরও সফরকারীদের ব্যাটিং ব্যর্থতা আড়াল করার কোনো সুযোগই নেই। বাংলাদেশের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেও ব্যতিক্রম ছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে যেন প্রতিপক্ষকে ব্যাটিং শিখিয়ে ছাড়ল
৩৩ মিনিট আগে
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের যোগ্যতা অর্জনের নিয়ম ও প্রতিযোগিতার ফরম্যাট চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে বাংলাদেশ খেলার সুযোগ পাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ বত্রিশে ব্রাজিল-জাপান ম্যাচের আগে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। টেলিভিশন উপস্থাপক লুসিয়ানো হাকের অনুষ্ঠানে দাদি নিলজাকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। সেই দৃশ্য শুধু ব্রাজিলেই নয়, স্পেন ও আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচ
৪ ঘণ্টা আগে