
বিশ্বকাপে শেষ বত্রিশের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। শেষ ষোলোর টিকিট কাটার লড়াইয়ের জন্য ইতিমধ্যেই একাদশ ঘোষণা করেছে সেলেসাওরা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও শুরুর একাদশে থাকছেন না নেইমার।
গত বছর প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল ব্রাজিল। সেই হারের ক্ষত ভুলে আজ নতুন কৌশলে মাঠে নামছে তারা। গত বছরের সেই ম্যাচের শুরুর একাদশের মাত্র চারজন খেলোয়াড় আজকের মূল দলে জায়গা ধরে রাখতে পেরেছেন। তারা হলেন—কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা এবং ভিনিসিয়ুস জুনিয়র।
২০২৫ সালের সেই প্রীতি ম্যাচে ভাস্কো দা গামার লেফট-ব্যাক পাওলো হেনরিক এবং মার্তিনেল্লির গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সামুরাই ব্লুরা। তাকুমি মিনামিনো , কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদার গোলে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় পেয়েছিল জাপান। অবশ্য সেই হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। এরপর খেলা ৯টি ম্যাচের ৬টিতেই জিতেছে তারা, ড্র করেছে দুটি এবং হেরেছে মাত্র একটি ম্যাচে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দুই দলই। জাপান গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর তিউনিসিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় এবং শেষ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে। অন্যদিকে, মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল সেলেসাওরা। তবে পরের দুই ম্যাচেই হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানের টানা দাপুটে জয় তুলে নেয় তারা।
ব্রাজিলের একাদশ:
আলিসন; দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাথিয়াস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

১৯৮৬ সালের ২৯ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কার্লোস বিলার্দোর অধীনে গড়া সেই ঐতিহাসিক দলকে ঘিরে চার দশক পরও ফুটবলপ্রেমীদের আগ্রহ কমেনি। দিয়েগো ম্যারাডোনার জাদুকরি পারফরম্যান্সের পাশাপাশি সেই দলে থাকা ২২ জন খেলোয়াড়ের
১ মিনিট আগে
প্রথম লেগে ঘরের মাঠে বাংলাদেশকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল জাপান। সেই ম্যাচে মাঝমাঠ সামলেছিলেন মোরিয়াসু। দারুণ খেলে রক্ষণের পাশাপাশি আক্রমণেও রাখেন অবদান। ফিরতি লেগে দুবাইয়ের মাঠে বাংলাদেশকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলেন সাবেক এই মিডফিল্ডার। খেলোয়াড়ি জীবনের তিন দশক পর, ২০২৩ সালেও প্
২৩ মিনিট আগে
‘লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ গোলটা কিন্তু দিয়ে ফেলেছেন!’ এ টুকু শুনলেই হয়তো পিলে চমকাবে আর্জেন্টিনা সমর্থক, বিশেষ করে লিওনেল মেসি সমর্থকদের। মন্তব্যটি করেছেন বাংলাদেশের তরুণ রাজনীতিক তাসনিম জারা, রসিকতার ছলে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শুরুটা ছিল দুর্দান্ত। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সমালোচকদের জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সেই ধার আর ধরে রাখতে পারেননি। দল শেষ ষোলোতে উঠলেও তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সেই সমালোচকদের তালিকায় এবার যোগ দিলেন উরুগুয়ের সাবেক তার
১ ঘণ্টা আগে