
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের যোগ্যতা অর্জনের নিয়ম ও প্রতিযোগিতার ফরম্যাট চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে বাংলাদেশ খেলার সুযোগ পাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ ও নারী—উভয় বিভাগে ছয়টি করে দেশ অলিম্পিকে অংশ নেবে। এর মধ্যে পাঁচটি দল নির্ধারণ করা হবে আইসিসি টুর্নামেন্ট ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বাকি একটি দল ২০২৭ সালে অনুষ্ঠেয় আইসিসি অলিম্পিকস কোয়ালিফায়ার থেকে জায়গা করে নেবে।
ঘোষিত কাঠামো অনুযায়ী, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও ওশেনিয়া অঞ্চল থেকে একটি দল সরাসরি অলিম্পিকে জায়গা পাবে। বাকি দলগুলো সুযোগ পাবে র্যাঙ্কিং ও পারফরম্যান্সের ভিত্তিতে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের পুরুষ ও নারী উভয় বিভাগের ক্রিকেট দলই অলিম্পিকে অংশ নিতে পারবে। তবে শর্ত হলো আগামী ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-তে থাকতে হবে।
বাংলাদেশের সুযোগ
নতুন কাঠামো অনুযায়ী, অলিম্পিকে খেলার সুযোগ থাকছে বাংলাদেশের জন্য। তবে তা নির্ভর করবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের অবস্থান এবং ২০২৭ সালের অলিম্পিক কোয়ালিফায়ারের ফলাফলের ওপর। বাংলাদেশকে এই দুই পথের যেকোনো একটির মাধ্যমে অলিম্পিকে জায়গা করে নিতে হবে।
অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন প্রসঙ্গে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন খেলাধুলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এবং ক্রিকেটের সেরা দিকগুলো তুলে ধরার একটি দারুণ সুযোগ। অলিম্পিক গেমস বহুমাত্রিক ক্রীড়ার সর্বোচ্চ মঞ্চ, এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি প্রতিটি অঞ্চলের খেলোয়াড় ও ভক্তদের অনুপ্রাণিত করবে।’
প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা বলেন, ‘ক্রিকেটের অলিম্পিকে প্রত্যাবর্তন খেলাটিকে বৈশ্বিক ক্রীড়ার সবচেয়ে বড় মঞ্চে উপস্থাপনের সুযোগ দেবে, যা নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করবে। এই যোগ্যতা কাঠামো প্রতিযোগিতার মান ও বৈশ্বিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে এবং এতে একটি নতুন কোয়ালিফিকেশন ইভেন্ট যুক্ত করা হয়েছে।’
অলিম্পিকের পুরুষ ও নারী—উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে এবং মোট ২৮টি ম্যাচ মাটে গড়াবে। ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেসের পোমোনায় নির্মিত নির্ধারিত ক্রিকেট ভেন্যুতে আয়োজন করা হবে। প্রথমে অংশগ্রহণকারী দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর শীর্ষ দুই দল স্বর্ণ ও রৌপ্য পদকের জন্য ফাইনালের মঞ্চে নামবে।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
২ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৬ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৮ ঘণ্টা আগে