Ajker Patrika

কাফুকে ছুঁলেন মেসি, দেখে নিন আর্জেন্টিনার একাদশ

ক্রীড়া ডেস্ক    
কাফুকে ছুঁলেন মেসি, দেখে নিন আর্জেন্টিনার একাদশ
একাদশে আছেন মেসি। ছবি : এএফপি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফাইনাল। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ তিনটি ফাইনাল খেলার রেকর্ডে কাফুকে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি। এবারের আগে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপের দলেও ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। ব্রাজিল কিংবদন্তি কাফু খেলেছেন ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একাদশ থেকে আর্জেন্টিনার পরিবর্তন ছিল অবশ্যম্ভাবী। কোচ লিওনেল স্কালোনি বেঞ্চে বসিয়েছেন নাউয়েল মোলিনা, লিয়ান্দ্রো পারেদেস ও জুলিয়ানো সিমিওনে। তাঁদের পরিবর্তে একাদশে ফিরেছেন গনসালো মন্তিয়েল, রদ্রিগো দে পল, নিকো গনসালেস।

আর্জেন্টিনা একাদশ

এমি মার্তিনেস, গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকা, রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, মাক আলিস্তার, নিকো গনসালেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত