
ব্রাজিলের স্থানীয় এক ফুটবলে ঘটেছে এক সহিংস ঘটনা। রেফারির ওপর ক্ষিপ্ত হয়ে মাথায় ঢুঁস মেরে পালিয়ে গেছেন ফাবিনিও। আঘাতপ্রাপ্ত রেফারি এখন ব্রাজিলের ফুটবলারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ইতাপেতিনিনগা অ্যামেচার চ্যাম্পিয়নশিপে প্রোজেতো অ্যাথেনাস-সালভে কুয়েব্রাদা ম্যাচে ঘটেছে রেফারির ওপর হামলার ঘটনা। অ্যাথেনাসের ফাবিনিওকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি জুলিয়ানো অ্যাসিস ডি সুজা। লাল কার্ড দেখার পর আরও সহিংস হয়ে ওঠেন ফাবিনিও। অ্যাথেনাসের ফুটবলার রেফারির মুখে সজোরে ঢুঁস মারেন। ফাবিনিওর মাথার আঘাতে ডি সুজার মুখে ফ্র্যাকচার ধরা পড়ে।
যেহেতু খেলা চলাকালীন সেখানে কোনো পুলিশ উপস্থিত ছিল না, তাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যান ফাবিনিও। ইতাপেতিনিনগা সিটি কাউন্সিল দ্রুত এই ফুটবলারকে পৌরসভা কর্তৃক আয়োজিত সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে। একই সঙ্গে প্রোজেতো অ্যাথেনাসকে সব ধরনের টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দলটিকে সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ফাবিনিওর বিরুদ্ধে রেফারি ডি সুজা ফৌজদারি অভিযোগ দায়ের করবেন বলে নিশ্চিত করেছেন। প্রোজেতো অ্যাথেনাসও সেই খেলোয়াড়কে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এমন ঘটনায় ক্রীড়া শৃঙ্খলা কমিশনের পক্ষ থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এই ফুটবলারের বিরুদ্ধে।আঘাতপ্রাপ্ত রেফারিকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হতে পারে অস্ত্রোপচারও।
ইতাপেতিনিনগা অ্যামেচার চ্যাম্পিয়নশিপে প্রোজেতো অ্যাথেনাস-সালভে কুয়েব্রাদা ম্যাচটি কবে হয়েছে, তা জানা যায়নি। তবে গতকাল থেকেই সামাজিক মাধ্যমে এই ঘটনা ভাইরাল। রেফারির ওপর হামলার ঘটনায় ব্রাজিলের ফুটবল অঙ্গন এখন তোলপাড়।

দক্ষিণ ইয়র্কশায়ারের একটি অপেশাদার ক্রিকেট ম্যাচে ঘটে গেল এক অভিনব ঘটনা। ব্যাটারকে আউট করতে ইচ্ছাকৃতভাবে আঙুলে টোকা (ফিঙ্গার স্ন্যাপ) দিয়ে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে এক ফিল্ডারের বিরুদ্ধে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে।
২৬ মিনিট আগে
৩৯ দিনের টুর্নামেন্ট, ১০৪ ম্যাচ, ৪৮ দলের টুর্নামেন্ট—সদ্য শেষ হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপকে এটুকু দিয়ে বর্ণনা করার উপায় নেই। দীর্ঘ এই টুর্নামেন্টে এত ঘটনাবহুল ঘটনা ঘটেছে যে বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পরও নানা ঘটনা নিয়ে চলছে আলাপ-আলোচনা। মাঠের পাশাপাশি টেলিভিশনেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করেছেন কো
৪৩ মিনিট আগে
জার্মান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে ফোলার বলেন, ‘আমি বলেছিলাম, জার্মানিকে আরও ভালোভাবে রক্ষণভাগ সামলাতে হবে। অনেকেই তখন আর্জেন্টিনাকে আদর্শ হিসেবে তুলে ধরছিল। আমার কাছে সেটি ছিল একটি খারাপ উদাহরণ। হঠাৎ করেই আর্জেন্টিনা যেন সবার জন্য মানদণ্ড হয়ে গেল। পুরো আলোচনা
১ ঘণ্টা আগে
অল স্টার গেমে অংশ নিচ্ছেন না লিওনেল মেসি ও তাঁর সতীর্থ রদ্রিগো দি পল। সাধারণত এই ম্যাচ না খেললে মেজর লিগ সকারে (এমএলএস) দেওয়া হয় এক ম্যাচের নিষেধাজ্ঞা। তবে তাঁরা সেই শাস্তি পাচ্ছেন না। এত দিন শাস্তি না পাওয়ার পেছনে বিশ্বকাপের কথা বলা হলেও এবার জানা গেল ভিন্ন ঘটনা।
২ ঘণ্টা আগে