
দক্ষিণ ইয়র্কশায়ারের একটি অপেশাদার ক্রিকেট ম্যাচে ঘটে গেল এক অভিনব ঘটনা। ব্যাটারকে আউট করতে ইচ্ছাকৃতভাবে আঙুলে টোকা (ফিঙ্গার স্ন্যাপ) দিয়ে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে এক ফিল্ডারের বিরুদ্ধে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে সেকেন্ড একাদশ ডিভিশন টুয়ের সল্টবার্ন ও নর্টনের মধ্যকার ম্যাচে। ভিডিওতে দেখা যায়, নর্টনের ব্যাটার নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার মুহূর্তে সল্টবার্নের এক ফিল্ডার আঙুলে টোকা দেন। এরপর উইকেটরক্ষক জশ বোয়েস বলটি ক্যাচ নিলে সল্টবার্নের খেলোয়াড়রা আউটের আবেদন করেন। আম্পায়ারও শাবিরকে আউট ঘোষণা করেন।
ব্যাটার বলে স্পর্শ করেছেন—আম্পায়ারকে এমনটা মনে করাতেই আঙুলে টোকা দিয়েছিলেন অভিযুক্ত ফিল্ডার। অর্থাৎ কৃত্রিমভাবে এজ হওয়ার শব্দ সৃষ্টি করতেই এই কাজ করা হয়েছিল।
প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আলোচিত ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ। ঘটনার পর এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শনিবার ডিভিশন–২-এর একটি ম্যাচে ঘটে যাওয়া অভিযোগিত ঘটনার বিষয়ে আমরা আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।’
আলোচিত ম্যাচটি ১৫৯ রানে জিতে ডিভিশন টুয়ের শীর্ষস্থান আরও শক্ত করেছে সল্টবার্ন। তাদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দলের ব্যবধান এখন ১৭ পয়েন্ট।
এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর আরও একটি নতুন বিতর্ক সামনে এসেছে। গত মাসে সল্টবার্নের কাছে ২৯ রানে হেরে যাওয়া মিডলসব্রো সেকেন্ড একাদশের অধিনায়ক রোরি কটারিল সামাজিক মাধ্যমে দাবি করেছেন, সেই ম্যাচেও সল্টবার্ন আরও দুটি ঘটনায় প্রতারণার আশ্রয় নিয়েছিল।

ডান পায়ের বাঁকানো এক শট নিলেন সিদনি লোপেস কাবরাল। আর্জেন্টিনার ডিফেন্ডাররা তো বটেই, স্বয়ং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও চমকে যান। আর্জেন্টাইনদের বিপক্ষে শেষ বত্রিশে কাবরালের সেই গোলটা ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে। বিশ্বকাপের সেরা গোল করে যেন ভাষা হারিয়ে ফেলেছেন কেপ ভার্দের এই
১ ঘণ্টা আগে
৩৯ দিনের টুর্নামেন্ট, ১০৪ ম্যাচ, ৪৮ দলের টুর্নামেন্ট—সদ্য শেষ হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপকে এটুকু দিয়ে বর্ণনা করার উপায় নেই। দীর্ঘ এই টুর্নামেন্টে এত ঘটনাবহুল ঘটনা ঘটেছে যে বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পরও নানা ঘটনা নিয়ে চলছে আলাপ-আলোচনা। মাঠের পাশাপাশি টেলিভিশনেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করেছেন কো
২ ঘণ্টা আগে
জার্মান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে ফোলার বলেন, ‘আমি বলেছিলাম, জার্মানিকে আরও ভালোভাবে রক্ষণভাগ সামলাতে হবে। অনেকেই তখন আর্জেন্টিনাকে আদর্শ হিসেবে তুলে ধরছিল। আমার কাছে সেটি ছিল একটি খারাপ উদাহরণ। হঠাৎ করেই আর্জেন্টিনা যেন সবার জন্য মানদণ্ড হয়ে গেল। পুরো আলোচনা
২ ঘণ্টা আগে
ব্রাজিলের স্থানীয় এক ফুটবলে ঘটেছে এক সহিংস ঘটনা। রেফারির ওপর ক্ষিপ্ত হয়ে মাথায় ঢুঁস মেরে পালিয়ে গেছেন ফাবিনিও। আঘাতপ্রাপ্ত রেফারি এখন ব্রাজিলের ফুটবলারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে